Asia cup 2025 IND VS SL Live Score: বাটার-হ্যান্ড কাটানোই চ্যালেঞ্জ ভারতের! পড়ুন লাইভ আপডেট - Bengali News | Asia cup 2025 IND VS SL Live Score today match scorecard India vs Sri Lanka Match 18 In Bengali - 24 Ghanta Bangla News
Home

Asia cup 2025 IND VS SL Live Score: বাটার-হ্যান্ড কাটানোই চ্যালেঞ্জ ভারতের! পড়ুন লাইভ আপডেট – Bengali News | Asia cup 2025 IND VS SL Live Score today match scorecard India vs Sri Lanka Match 18 In Bengali

এশিয়া কাপে এখনও অবধি সব ম্যাচে জয়। সুপার ফোরে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে ভারত। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছিল ভারত (Indian Cricket Team)। সুপার ফোরেও জয় দিয়ে অভিযান শুরু করেছিল বিশ্বের এক নম্বর টিম। পাকিস্তানের পর বাংলাদেশকে দুরমুশ করেছে। নতুন বলে দুর্দান্ত বোলিং করেছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভরসা দিয়েছিলেন স্পিনাররাও। সব ম্যাচ জিতলেও সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) মাথাব্যথা রয়েছে। পাকিস্তানের পর বাংলাদেশের বিরুদ্ধেও একঝাঁক ক্যাচ মিস হয়েছে ভারতের। বিশ্বকাপের প্রস্তুতিতে যা বড় ধাক্কা বলা যায়। ভারতীয় ফিল্ডারদের হাত থেকে ‘বাটার’ কীভাবে ওঠে এবং ক্যাচ মিসের ধারা কমে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। তেমনই মিডল অর্ডার ব্যাটিংও অন্যতম ভাবনার জায়গা। ওপেনিং জুটি নিশ্চিত থাকলেও বাকি ব্যাটিং অর্ডারে নানা রদবদল হচ্ছে। সেই পরীক্ষা অবশ্য ফলপ্রসূ হয়নি। রবিবার এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে আজ সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Bangladesh) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।

LIVE Cricket Score & Updates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *