Gut Health: সকালের ৬ অভ্যাস ৬০ বছরেও সম্পূর্ণ সুস্থ রাখতে পারে আপনার অন্ত্রকে! রইল সেই টিপস - Bengali News | Moring Routine to follow to get a healthy gut even at the age of 60 - 24 Ghanta Bangla News
Home

Gut Health: সকালের ৬ অভ্যাস ৬০ বছরেও সম্পূর্ণ সুস্থ রাখতে পারে আপনার অন্ত্রকে! রইল সেই টিপস – Bengali News | Moring Routine to follow to get a healthy gut even at the age of 60

Spread the love

সুস্থ অন্ত্রই যে কোনও ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার ভিত্তি। কিন্তু আমাদের অনেকের সকাল শুরু হয় এমন কিছু অভ্যাস দিয়ে যা হজম, অন্ত্রের সামগ্রিক সুস্থতার উপরনেতিবাচক প্রভাব ফেলে। যেমন সকালে ঘুম থেকে উঠে সবার আগে কফি খাওয়া বা ব্রেকফাস্ট না খাওয়া—এসব অভ্যাস নিঃশব্দে অন্ত্রের ক্ষতি করে। যা আপাতদৃষ্টিতে কোনও প্রভাব না ফেলেও ধীরে ধীরে নষ্ট করে দেয় অন্ত্রের কার্যক্ষমতা। ডেকে আনে আলসার, গ্যাসট্রিকের মতো নানা ভয়ঙ্কর রোগ।

যদি কিছু সহজ পরিবর্তন সকালের রুটিনে আনা যায় তাহলে হজমশক্তি উন্নত হয়। কমে পেট ফাঁপা, দীর্ঘমেয়াদে অন্ত্রের জন্য ভাল। রইল অন্ত্রকে সুস্থ রাখার টিপস।

১। জল দিয়ে শুরু করুন – ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার জল খেলে শুরু করুন দিন। এই অভ্যাস শরীর থেকে টক্সিন বের করে এবং হজমক্রিয়া শুরু হয়। এটি রাতে দীর্ঘ ঘুমের পর শরীরকে পুনরায় হাইড্রেট করে এবং পেট পরিষ্কার করতে সাহায্য করে।

২। অন্ত্রের জন্য উপকারী পানীয় বেছে নিন – কফির ওপর নির্ভর না করে দিন শুরু করতে পারেন লেবুর জল, আদার চা বা পাতলা আপেল সিডার ভিনেগার দিয়ে। এগুলো হজম এনজাইম সক্রিয় করে এবং অন্ত্রে ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করে।

৩। সকালে ফাইবারযুক্ত খাবার খান – দিনের প্রথম খাবারে ফাইবার অন্তর্ভুক্ত করলে অন্ত্রের ভাল ব্যাকটেরিয়ার জন্য তা উপকারী। যেমন—বেরি ফল, তিসি বীজ বা শাকসবজি প্রোবায়োটিক সরবরাহ করে। যা সুস্থ অন্ত্রের মাইক্রোবায়োম গঠনে সাহায্য করে।

৪। হালকা শরীরচর্চা করুন – সকালে হালকা স্ট্রেচিং, যোগব্যায়াম বা অল্প হাঁটা রক্তসঞ্চালন বাড়ায় এবং হজমক্রিয়া উন্নত করে। এ ছাড়া সকালে হালকা ব্যায়াম মানসিক চাপ কমায়, যা অন্ত্রের কার্যকারিতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে।

৫। ব্রেকফাস্ট বাদ দেবেন না – পুষ্টিকর ও স্বাস্থ্যকর জলখাবার হজমপ্রক্রিয়াকে সক্রিয় করে। ওটস, চিয়া পুডিং বা ডিমের মতো খাবারের সঙ্গে ফাইবার সমৃদ্ধ ফল ও সবজি খেলে অন্ত্রের ভাল ব্যাকটেরিয়া উপকৃত হয়।

৬। চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমান – পেস্ট্রি বা মিষ্টির মতো চিনি-সমৃদ্ধ জলখাবার ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, যা অন্ত্রের ভারসাম্য নষ্ট করে। তাই দিনের শুরুতে পুষ্টিকর ও প্রাকৃতিক খাবার বেছে নেওয়া সারা দিনের শক্তি ও হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *