Chaturthi Lucky Color: চতুর্থীতেই মনের মানুষের সঙ্গে রং মিলান্তি করে ঠাকুর দেখতে যাবেন? কোন রঙের পোশাক পরা শুভ? - Bengali News | Which color is lucky to wear on Chaturthi 2025 - 24 Ghanta Bangla News
Home

Chaturthi Lucky Color: চতুর্থীতেই মনের মানুষের সঙ্গে রং মিলান্তি করে ঠাকুর দেখতে যাবেন? কোন রঙের পোশাক পরা শুভ? – Bengali News | Which color is lucky to wear on Chaturthi 2025

Spread the love

বাঙালির পুজো শুরু হয়ে গিয়েছে এখন থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় চোখে পড়ার মতো কেউ বেরিয়েছেন বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সঙ্গে কারও প্ল্যান আবার মনের মানুষটির সঙ্গে একেই পুজো তায় আবার ঘুরতে যাওয়ার প্ল্যান যদি প্রেমিকপ্রেমিকার সঙ্গে হয় একটু রং মিলান্তি করতেই হয় কিন্তু পোশাকের রং বাছার সময় কেবল মনের মানুষের পোশাকের রং মাথায় রাখলে হবে না বরং খেয়াল রাখতে হবে কোন দিনে বেরোচ্ছেন সেটাও মানে ধরুন আজই যদি কোনও প্ল্যান থাকে তাহলে কোন রঙের পোশাক পরা শুভ?

আজ চতুর্থী এই বছর আবার চতুর্থী তিথি পড়েছে দুদিন ধরে শাস্ত্র মতে দিন পূজিত হন দেবীর কুষ্মাণ্ডা রূপ তাই এই দিনে হলুদ রঙ পরাকে সুখী মনে করা হয় এটি সুখ, শক্তি এবং ঐশ্বরিক শক্তির প্রতীক। কথিত দেবী কুষ্মাণ্ডা তাঁর জ্যোতির্ময়ী হাসি দিয়ে এই বিশ্বসংসারের সৃষ্টি করেছিলেন বিশ্বাস, তিনি ভক্তদের সুস্বাস্থ্য, ধনসম্পদ এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করেন। হলুদ রং দেবীর সঙ্গে সম্পর্কিত

হলুদ আনন্দ, ইতিবাচকতা এবং উজ্জ্বলতার প্রতীক। এই দিনে হলুদ পোশাক পরলে সমৃদ্ধি ও জ্ঞান লাভ হয় বলে বিশ্বাস দেবী আশীর্বাদ প্রদান করেন।

এই দিন উজ্জ্বল হলুদ শাড়ি বা এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট পরতে পারেন হলুদ লেহেঙ্গার সঙ্গে সাদা ওড়নাও বেশ মানায় হলুদ রঙের কুর্তা, স্কার্ফ বা বালা পরতে পারেন ব্রত পালনের সময়ে হলুদ পোশাক পরলে ভক্তরা মা কুষ্মাণ্ডার স্নেহময়, জীবনদায়ী শক্তির সঙ্গে আত্মিকভাবে সংযুক্ত হতে পারে বলে বিশ্বাস।

দেবীর পুজোর নৈবেদ্য মালপোয়া বা কুমড়ো দিয়ে প্রস্তুত খাবার নিবেদন করা ভাল এতে তুষ্ট হন দেবী দেবীর প্রিয় ফুল গাঁদা অঞ্জলির সময়ওঁ দেবী কুষ্মাণ্ডায়ৈ নমঃমন্ত্রোচ্চারণ করতে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *