Google, Microsoft-এর অ্যাপ্লিকেশন নয়, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ব্যবহার করলেন ভারতীয় অ্যাপ Zoho – Bengali News | Union Minister Ashwini Vaishnaw uses Indian app Zoho instead of Google, Microsoft apps
ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এক নয়া অধ্যায়ের সূচনা। গত ২২ সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন যে ডকুমেন্ট, স্প্রেড শিট ও প্রেজেন্টেশনের জন্য তিনি এবার থেকে ব্যবহার করবেন জোহো। তিনি লেখেন, আমি এবার জোহোতে চলে যাচ্ছি। আমাদের নিজেদের প্ল্যাটফর্ম। অর্থাৎ তিনি সেদিনই জানিয়ে দেন অফিসের যে একাধিক কাজের জন্য এবার থেকে মাইক্রসফট অফিস বা গুগলের ডকস তিনি আর ব্যবহার করবেন না। এটি ছিল কার্যত এক নতুন অধ্যায়ের সূচনার ঘোষণা।
I am moving to Zoho — our own Swadeshi platform for documents, spreadsheets & presentations. 🇮🇳
I urge all to join PM Shri @narendramodi Ji’s call for Swadeshi by adopting indigenous products & services. pic.twitter.com/k3nu7bkB1S
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 22, 2025
আর তারপর ২৪ সেপ্টেম্বর বুধবার, ক্যাবিনেট ব্রিফিং করলেন তিনি। আর তখনই তৈরি হল ইতিহাস। সেই ব্রিফিংয়ে তিনি ব্যবহার করলেন জোহো। এবং সেই ব্রিফিংয়ের শুরুতেই তিনি ঘোষণা করলেন, আজকের যে পিপিটি তৈরি করা হয়েছে, সেটা জোহোতেই তৈরি করা হয়েছে।
Switch to Swadeshi!
Cabinet briefing using Zoho Show. pic.twitter.com/wacKUajwsa
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 24, 2025