Kolkata Police: বেলুড় থেকে সায়েন্স সিটি এসেছিল পড়ুয়া বোঝাই বাস,হিন্দু করবস্থানের সামনে আসতেই ইঞ্জিনের ভিতর থেকে গলগল করে বেরল ধোঁয়া, পুলিশকে ফোন করতেই.... - Bengali News | Kolkata police help school student those who comming from belur to visit science city - 24 Ghanta Bangla News
Home

Kolkata Police: বেলুড় থেকে সায়েন্স সিটি এসেছিল পড়ুয়া বোঝাই বাস,হিন্দু করবস্থানের সামনে আসতেই ইঞ্জিনের ভিতর থেকে গলগল করে বেরল ধোঁয়া, পুলিশকে ফোন করতেই…. – Bengali News | Kolkata police help school student those who comming from belur to visit science city

Spread the love

কলকাতা: স্কুল পড়ুয়াদের পাশে দাঁড়াল পুলিশ। কোমড় সমান জলে আটকে পড়ল স্কুলের বাস।ইঞ্জিনের ভেতরে জল ঢুকে গিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে। আতঙ্ক তৈরি হয় ছাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে বাসের ভিতর থাকা শিক্ষিকারা লালবাজারে ফোন করেন।সেখান থেকে খবর যায় তিলজলা ট্রাফিক গার্ডে। দ্রুত সার্জেন্টরা এসে তড়িঘড়ি ব্যবস্থা নেন। সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁরা।

আজ বৃষ্টির ভয়ঙ্কর রূপ দেখেছে কলকাতা। মেঘ ভাঙা বৃষ্টিতে পুজোর আগে কার্যত নাজেহাল শহরবাসী। বিশেষ করে অসুবিধা পোহাতে হয়েছে অফিস যাত্রীদের। না ট্রেন, না বাস, না মেট্রো। আর গাড়ি নিয়ে যাঁরা বেরিয়েছিলেন অধিকাংশের গাড়ি খারাপ হয়ে গিয়েছে। সেই রকমই কোমর সমান জলে আটকে পড়েছিল একটি স্কুল বাস। তারপরই শিক্ষিকারা পুলিশে ফোন করতেই সাহায্য়ের হাত বাড়িয়ে দেন তাঁরা।

কনস্টেবল এবং সার্জেন্টরা এসে দীর্ঘক্ষণ চেষ্টার করেন ওই ছাত্রীদের বাসকে উদ্ধার করে নিয়ে যাওয়ার।কিন্তু সক্ষম না হওয়ায় নিয়ে আসা হয় ব্রেক ডাউন ভ্যান।সেই ভ্যান দিয়ে স্কুলের বাসটিকে টেনে নিয়ে যাওয়া হয়। ছাত্রীদের জন্য করা হয় পৃথক ব্যবস্থা। স্বস্তির নিঃশ্বাস ছাড়েন শিক্ষিকারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলুড় থেকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেমিনারে এসেছিল বেলুড়ের একটি গার্লস স্কুলের ছাত্রীরা। সকালে স্কুলের বাসে শিক্ষিকারা ওই ছাত্রীদের নিয়ে আসেন। সন্ধ্যা ৬টা বাড়ি ফেরার সময় তপশিয়ার কাছে হিন্দু কবরস্থানের মুখে আচমকাই কোমর সমান জল দিয়ে বাসটি এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তাতেই ঘটে বিপত্তি। এরপরই পুলিশ তিলজলা ট্রাফিক গার্ডে ওই ছাত্রীদের নিয়ে আসে। আতঙ্কে গাড়ি থেকে নেমে এসে ছাত্রীরা মুখে চোখে জল দেয়। এরপর রাত ন’টা নাগাদ পৃথকভাবে বাসের ব্যবস্থা করে দু’জন ট্রাফিক কনস্টেবলকে দিয়ে ওই ছাত্রীদের বেলুড়ে রওনা করিয়ে দেয় তিলজলা ট্রাফিক গার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *