মেঘভাঙা বৃষ্টি, দুর্গাপুজোর ছবির অগ্রিম বুকিংয়ে কী প্রভাব পড়ল? - Bengali News | What impact does the rain have on durgapuja film releases - 24 Ghanta Bangla News
Home

মেঘভাঙা বৃষ্টি, দুর্গাপুজোর ছবির অগ্রিম বুকিংয়ে কী প্রভাব পড়ল? – Bengali News | What impact does the rain have on durgapuja film releases

Spread the love

দুর্গাপুজোয় ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রঘু ডাকাত’ আর ‘রক্তবীজ টু’। ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’ আর ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিগুলো। ২২ সেপ্টেম্বর অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। অনলাইনে দর্শকরা ২২ তারিখ রাত পর্যন্ত টিকিট কাটছিলেন। কিন্তু রাতের মেঘভাঙা বৃষ্টি ২৩ তারিখ পরিস্থিতিতে অনেকটা বদল আনল।

নবীনা সিনেমা হলেন কর্ণধার নবীন চৌখানি জানালেন, ”সকালে বৃষ্টির পরিস্থিতি ভীষণই খারাপ। তাই অগ্রিম বুকিংয়ের গতি কিছুটা ধীর। তবে ২২ তারিখ রাত পর্যন্ত ভালো টিকিট বিক্রি হয়েছে। পরিস্থিতি ঠিক হলে আবার অগ্রিম টিকিট বিক্রির গতি বাড়বে। যেহেতু পরশু দু’টো ছবির মুক্তি, তাই হাতে খুব বেশি সময় নেই।”

অশোকা সিনেমা হলের কর্ণধার প্রবীর রায় জানালেন, ”অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পরেই দর্শকের ভালো সাড়া পেয়েছি। ২৫ তারিখের জন্য টিকিট বিক্রি ভালো। আগামী রবিবার থেকে অগ্রিম টিকিট বিক্রির ট্রেন্ড আরও ভালো। তবে একদিনের ভয়ঙ্কর বৃষ্টিতে অগ্রিম টিকিট বিক্রির গতি ধীর হয়েছে।” নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় মাল্টিপ্লেক্সে কর্মরত এক ব্যক্তি জানালেন, ”একদিনের বৃষ্টিতে অগ্রিম বুকিংয়ের বিশেষ ক্ষতি হয়নি। তবে যদি টানা তিন দিন বৃষ্টি চলে, তা হলে মারাত্মক ক্ষতি হতে পারে। আমরা সকলেই প্রার্থনা করছি, যাতে ২৪ ঘণ্টায় জল নেমে যায়। মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।”

শহরে কিছু সিনেমা হল ২৩ তারিখ দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। যেমন নবীনা সিনেমা হলে প্রথম দু’টো শো বাতিল করা হয়েছে। আবার কিছু সিনেমা হলে খোলা থাকলেও, সকালে দর্শকরা আসেননি। অন্য দিকে দুর্গাপুজোর ছবির জন্য প্রচারে কিছু পরিবর্তন আনা হচ্ছে। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন বর্ধমান। তবে আজ সেখানে প্রচারের শিডিউলে পরিবর্তন আসতে পারে। ‘রঘু ডাকাত’ ছবির কোনও প্রচার পর্ব আজকে রাখা হয়নি। সামনের ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিস্থিতি কী হয়, এখন সেদিকেই নজর টলিপাড়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *