বৃষ্টির জল ঢুকে ফ্লোরের বারোটা? এই কায়দায় ঝকঝকে করুন - Bengali News | Easy tips to clean your floor in a second - 24 Ghanta Bangla News
Home

বৃষ্টির জল ঢুকে ফ্লোরের বারোটা? এই কায়দায় ঝকঝকে করুন – Bengali News | Easy tips to clean your floor in a second

Spread the love

সোমবার গভীর রাত থেকেই মেঘভাঙা বৃষ্টি কলকাতা জুড়ে। বৃষ্টিতে জলমগ্ন শহরের দক্ষিণ, মধ্য, উত্তর। প্রচুর বাড়িতেই ধেয়ে এসেছে বৃষ্টির জল। বৃষ্টির জমা জলে আপনার সাধের ফ্লোরের বারোটা বেজেছে? চিন্তা নেই। এই কায়দায় ফের হবে ঝকঝকে।

যত দিন যাচ্ছে ঘরের মেঝে, টাইলস জেল্লা হারাচ্ছে। হাজার চেষ্টা করেও, ফিরে আসছে না সেই ঝকঝকে ব্যাপারটা। এমনকী, বাজারের নানা টাইলস পরিষ্কার করার উপদানও ডাহা ফেল। জানেন কি? খুব সহজেই ঘরোয়া টোটকায় পরিষ্কার হবে আপনার ঘরের মেঝে। কীভাবে?

১) একটা মাঝারি সাইজের স্পঞ্জ নিন। সেই স্পঞ্জ ভিনিগারে ভিজিয়ে নিন। এবার ওই স্পঞ্জ দিয়ে টাইলস ভালোভাবে মুছে ফেলুন। এভাবেই কিছুক্ষণ রেখে দিন। তারপর একটি ভিজে কাপড় দিয়ে ঘরের মেঝে মুছে নিলেই দেখবেন ঝকঝকে হবে মেঝে বা টাইলস।

২) এক বালতি উষ্ণ জলে হাফ কাপের মতো অ্য়ামোনিয়া মেশাতে হবে। সেই জল দিয়েই ঘর মুছে নিন। দেখবেন দাগ উঠে যাবে।

৩) ঘরের টাইলসের দাগ দূর করতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। টাইলস বা মেঝেতে যেখানে দাগ রয়েছে, সেখানে ভালো করে বেকিং সোডা লাগিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে ভেজা কাপড়ে মুছে নিলেই দেখবেন ঝকঝকে হয়ে উঠবে মেঝে।

৪) একটি সুতির মোজার মধ্যে নারকেল তেল বা সরষের তেল লাগিয়ে নিয়ে সেই মোজা দিয়ে ঘর মুছে নিন। তারপর ফের পরিষ্কার জলে ঘরটি মুছুন দেখবেন ঘরের মেঝে ঝকঝকে হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *