Nadia: মাঝ সমুদ্রে মাছ ধরা নৌকা পৌঁছতেই অ্যাকশন! পুলিশে কীর্তিতে চমকে যাবেন আপনিও – Bengali News | One person arrested by ranaghat police nadia
নদিয়া: পকসো কেসের মামলা চলছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু বেপাত্তা ছিল অভিযুক্ত। কোনও ভাবেই খোঁজ মিলছিল না তাঁর। প্রায় এক বছর ধরে পুলিশকে কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল অভিযুক্ত। কিন্তু ছাড়ার পাত্র নয় রানাঘাট থানার পুলিশ। অবশেষ বাগে এলেন তিনি। তাও আবার মাঝ সমুদ্র থেকে। কীভাবে?
পুলিশ সূত্রে খবর, রানাঘাট পুলিশ জেলার পুলিশ ২০২৪ সাল থেকে পকসো মামলার একজন অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। অভিযুক্ত ব্যক্তি ক্রমাগত স্থান পরিবর্তন করেই যাচ্ছিল। পুলিশ যাতে নাগালে না পায় তার জন্য তিনি ক্রমগত আত্মগোপন করতেন। পরবর্তীতে জানা যায় তিনি নামখানা-কাকদ্বীপ এলাকায় লুকিয়ে রয়েছেন।
এরপর একটি বিশেষ দল তাৎক্ষণিকভাবে কাকদ্বীপে রওনা দেন। স্থানীয় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় অভিযুক্ত জেলের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। তারপর সাত দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে থাকা একটি নৌকায় লুকিয়ে ছিলেন। এরপর গ্রেফতারের জন্য রানাঘাট পুলিশ কাকদ্বীপে যায়। একটি স্থানীয় নৌকায় উঠে সমুদ্রে ১০ কিলোমিটার যাত্রা করেন। মাছ ধরার নৌকয় পৌঁছনোর পর, তাঁরা জাহাজে উঠে পড়েন। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে।