Chinsurah: তর্পণে গিয়েছিলেন বৃদ্ধা, সেখানেই খোয়ালেন তাঁর দামি সেই জিনিসটা - Bengali News | One old woman lost her gold chain west bengal hooghly - 24 Ghanta Bangla News
Home

Chinsurah: তর্পণে গিয়েছিলেন বৃদ্ধা, সেখানেই খোয়ালেন তাঁর দামি সেই জিনিসটা – Bengali News | One old woman lost her gold chain west bengal hooghly

Spread the love

চুঁচুড়া: আজ মহালয়া। ঘাটে-ঘাটে চলছে তর্পণ। তেমনই তর্পণ করতে গিয়ে হুগলির চুঁচুড়ার ঘাটে দু’ভরি সোনার হার খোয়ালেন বৃদ্ধা। স্নান করতে নেমে তলিয়ে যাওয়া একজনকে উদ্ধার করল পুরসভার কর্মীরা।

চুঁচুড়া ময়ূরপঙ্খি ঘাটে তর্পণ হচ্ছিল সকাল থেকেই। সেই ভিড়ের মধ্যেই স্নান করতে নেমেছিলেন চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গার বাসিন্দা বিপাশা সাহা। গঙ্গাস্নান করে ঘাটের পাশেই একটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি কিনছিলেন। তখনই তাঁর খেয়াল হয় গলায় পরে থাকা দু’ভরি সোনার হারটা নেই। বৃদ্ধার সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিমল সাহা। তাঁকে বিষয়টি জানান তিনি। আবার গঙ্গার ঘাটে ফিরে এসে পুলিশ কর্মীদের হার খোয়া যাওয়ার বিষয়টি জানান দম্পতি। পুলিশ কর্মীরা তাদের থানায় গিয়ে ডায়রি করার পরামর্শ দেন।

বৃদ্ধা বলেন, “বাড়ি থেকে সোনার হার পরে এসেছিলাম। বাড়িতে রেখে আসতে ভুলে গিয়েছিলাম। প্রতিবছর মহালয়ার দিন এই ঘাটে স্নান করি। গঙ্গায় যখন স্নান করি তখনও ছিল হারটি।”

কার্যত, দু’লক্ষ টাকারা হার খুইয়ে কেঁদে ফেলেন বৃদ্ধা। চন্দননগর পুলিশের ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল,আইসি চুঁচুড়া রামেশ্বর ওঝা সাধারণের নিরাপত্তায় গঙ্গার ঘাটগুলি ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *