Asia cup 2025 IND VS PAK Live Score: মনোবিদের ক্লাস করে নামছেন সলমনরা! সুপার ফোরে আজ ভারত-পাক – Bengali News | Asia cup 2025 IND VS PAK Live Score today match scorecard India vs Pakistan Match 14 In Bengali
এশিয়া কাপের গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত (Indian Cricket Team)। আজ সুপার ফোরে অভিযান শুরু। গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে নানা পরীক্ষার পথে হেঁটেছিল ভারতীয় দল। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিজে ব্যাটিং করেননি। অন্যদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত। তেমনই বোলিংয়ে জোড়া পরিবর্তন করা হয়েছিল। আজ পাকিস্তানের বিরুদ্ধে একাদশে ফিরছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও বরুণ চক্রবর্তী। গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। হ্যান্ডশেক বিতর্ক নিয়ে এখনও আলোচনা চলছে। সুপার ফোরে অভিযান শুরুর আগে মনোবিদ নিয়োগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। মানসিক ভাবে তরতাজা হয়ে নামায় নজর। এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।