Astrology Tips: খাবার খেয়ে সেই থালাতেই হাত ধুয়ে নেন? কোন ক্ষতি ডেকে আনছেন জানেন? - Bengali News | Know why you should not wash your hands on plates after eating - 24 Ghanta Bangla News
Home

Astrology Tips: খাবার খেয়ে সেই থালাতেই হাত ধুয়ে নেন? কোন ক্ষতি ডেকে আনছেন জানেন? – Bengali News | Know why you should not wash your hands on plates after eating

Spread the love

হিন্দু শাস্ত্র মতে খাবার কে ইশ্বরের সঙ্গে তুলনা করা হয়। খাবার স্বয়ং দেবী লক্ষ্মীর প্রতিভূ। তাই খাবার নষ্ট করলে পাপ হয় বলে প্রচলিত। বেঁচে থাকার প্রথম রসদ হল খাবার। প্রতিদিন দু’মুঠো অন্ন জোগার করতেই সকলে কাজ করেন, রোজগার করেন।

কথিত, খাবার সংক্রান্ত কোনও ভুল বা খাবারের অপমান মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা সহ্য করতে পারেন না। যে ঘরে খাবারের অপমান হয়, সেই ঘরে মা লক্ষ্মী থাকেন না। জ্যোতিষশাস্ত্র মতে খাবার নিয়ে বিশেষ কিছু সতর্কতা রয়েছে যা অবলম্বন করতে পারলে শুভ ফল পাওয়া যায়। খাবার নিয়ে কোনও ভুল করা হলে আমাদের নানা বিপদের মুখে পড়তে হতে পারে।

অনেকেই খাবার খাওয়ার পরে সেই থালাতেই হাত ধুয়ে নেন। জ্যোতিষবিদরা কিন্তু বলছেন এই অভ্যাস মোটে ভাল নয়। খাবার খাওয়ার পর সেই থালাতেই হাত ধোয়া যাবে না। অনেকেই এই ভুলটা করে থাকেন। অনেকেই খাওয়ার পর উঠে গিয়ে হাত ধোয়ার থেকে যে থালায় খাচ্ছেন সেই থালাতেই হাত ধোয়া সহজ মনে করেন। খাওয়ার আগে এবং পরে হাত ধোয়া অবশ্যই প্রয়োজন, তবে তা সেই থালাতেই নয়। খাওয়ার থালায় কখনওই হাত ধোয়া উচিত নয়।

খাওয়ার থালায় হাত ধুলে মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা ক্ষুব্ধ হন। সেই বাড়ি ত্যাগ করেন তাঁরা। দেবী অন্নপূর্ণা এবং দেবী লক্ষ্মী বাড়ি ত্যাগ করলে সেই সংসারে অভাব, অনটন এবং দারিদ্র ভরে যায়। খাওয়ার থালায় হাত ধুলে জীবনে আর্থিক সঙ্কট সৃষ্টি হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *