Minister Chandranath Sinha: আসলে চন্দ্রনাথকে খেলাচ্ছিল ED? এতদিন কেন গ্রেফতার করেনি প্রকাশ্যে এল সত্যটা – Bengali News | ED is seeking custody of West Bengal minister Chandranath Sinha
চন্দ্রনাথ সিনহা (ফাইল ফোটো)Image Credit: Social Media
কলকাতা: জামিন কি বহাল থাকবে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার? নাকি তাঁকে হেফাজতে পাবে ইডি? বিশেষ ইডি আদালতে আজ(শনিবার) শুরু হল শুনানি। আর শুনানির প্রথমেই রাজ্যের কারামন্ত্রীকে ৭ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানাল ইডি। নিজেদের হেফাজতে চেয়ে কী কী যুক্তি দিলেন ইডির আইনজীবী? গত বছর মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধারের পরও কেন তাঁকে গ্রেফতার করা হয়নি, তাও জানাল ইডি।
আদালতে কী বললেন ইডির আইনজীবী?
এদিন আদালতে ইডির আইনজীবী বলেন, “আমরা সাতদিনের হেফাজতে চাইছি। ২০২৪ সালের মার্চে আমরা নগদ লক্ষ টাকা ও মোবাইল পেলাম। যখন আমরা ৪১ লক্ষ টাকা পেলাম, তখন বুঝলাম তদন্ত আরও জোরালো করলে আরও কিছু তথ্যপ্রমাণ মিলতে পারে। তাই ওই টাকা উদ্ধারের পরই হেফাজতে নেওয়া হয়নি। তদন্ত চালিয়ে যাওয়া হয়েছে।”
এরপর ইডির আইনজীবী বলেন, “মন্ত্রীর কাছে যেসব নথি আগে চাওয়া হয়েছিল, সেগুলো ইচ্ছে করেই দেননি। চার্জশিট জমা পড়ার কয়েকঘণ্টা পরই পাঠিয়ে দেন।”