Gold Price on 18 September: লক্ষ্মীবারেই সোনা-রুপোর দামে পতন, পুজোর আগে এটাই গহনা কেনার সেরা সময় - Bengali News | Gold Silver Price on 18 September 2025 in Kolkata, West Bengal, Gold Price Falls 100rs, Silver Price also cut down - 24 Ghanta Bangla News
Home

Gold Price on 18 September: লক্ষ্মীবারেই সোনা-রুপোর দামে পতন, পুজোর আগে এটাই গহনা কেনার সেরা সময় – Bengali News | Gold Silver Price on 18 September 2025 in Kolkata, West Bengal, Gold Price Falls 100rs, Silver Price also cut down

Spread the love

কলকাতা: দুর্গাপুজোর আর মাত্র ক’টা দিন বাকি। শপিংও মোটামুটি শেষ অনেকের। পছন্দের শাড়ি বা অন্য পোশাক কেনা হলেও, অনেকেই এখনও ম্যাচিং গহনা কিনে উঠতে পারেননি। অনেকেই চেষ্টা করেন পুজোর সময় একটা সোনার গহনা (Gold Price) কেনার। তবে বিগত কয়েক মাস ধরে সোনার দাম যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে সোনা কেনা তো দূর, দোকানের আশেপাশেও যাচ্ছেন না কেউ। রুপোর গহনার দামও হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবারে সামান্য হলেও কমল সোনা ও রুপোর দাম। দুর্গাপুজোর আগে গহনা কিনতে হলে, এখনই সুবর্ণ সুযোগ।

২৪ ক্যারেট সোনার দাম- 

আজ, ১৮ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ১৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ১৭ হাজার টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ২৩৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২ হাজার ৩৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ২৩ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৩৭৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৩ হাজার ৭৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৩৭ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার মতোই রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৩ হাজার ১৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *