ChatGPT AI Usage Decoded: কোডিং নয়, ChatGPT-কে কী কাজে ব্যবহার করছে ভারতীয়রা? - Bengali News | ChatGPT AI Usage Decoded: Not coding, but what are Indians using ChatGPT for? - 24 Ghanta Bangla News
Home

ChatGPT AI Usage Decoded: কোডিং নয়, ChatGPT-কে কী কাজে ব্যবহার করছে ভারতীয়রা? – Bengali News | ChatGPT AI Usage Decoded: Not coding, but what are Indians using ChatGPT for?

Spread the love

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা যায় আমাদের হাতের মুঠোয়। কিন্তু সেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কোথায় হচ্ছে জানেন কি? OpenAI ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ গবেষণায় এবার উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, সারা বিশ্বের কোটি কোটি মানুষ ChatGPT ব্যবহার করলেও, কোডিংয়ের মতো জটিল কাজের জন্য এর ব্যবহার বেশ কম। বদলে, চ্যাটজিপিটিকে সাধারণ প্রশ্ন করতেই মানুষ বেশি আগ্রহী।

প্রায় ১৫ লক্ষ কথোপকথন বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। তাঁরা বলছেন, ৪৯ শতাংশ ব্যবহারকারী প্রশ্ন জিজ্ঞাসা বা পরামর্শ নেওয়ার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেন। এআইকে ডিজিটাল উপদেষ্টা হিসাবেই দেখছেন তাঁরা। ৪০ শতাংশ ব্যবহারকারী ইমেল লেখা, ডকুমেন্ট তৈরি বা সময়সূচি পরিকল্পনার মতো দৈনন্দিন কাজ সারেন। আবার ১১ শতাংশ মানুষ ব্যক্তিগত ভাবনা বা নিছক আড্ডার জন্য ব্যবহার করেন চ্যাটজিপিটিকে।

কিন্তু চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম, যারা সব বিষয়েই বলা যায় পারদর্শী, সেই প্ল্যাটফর্মে কোডিংয়ের মতো কাজ হয় খুবই কম। হার্ভার্ডের অর্থনীতিবিদ ডেভিড ডেমিংয়ের নেতৃত্বে হওয়া এই গবেষণা আরও জানাচ্ছে, ভারত এখন বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম ChatGPT ব্যবহারকারী। মোট ট্রাফিকের প্রায় ৮.৭ শতাংশ আসে ভারত থেকে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে এর ব্যবহার ৪ গুণ হারে বাড়ছে এবং লিঙ্গ বৈষম্যও প্রায় নেই বললেই চলে। ফলে, জটিল প্রযুক্তিগত দক্ষতার চেয়েও দৈনন্দিন জীবনের সাধারণ সমস্যার সমাধানের জন্যই মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বেশি ভরসা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *