Prime Minister Narendra Modi’s Birthday: ফোনেই ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা ট্রাম্পের, পাল্টা ‘বন্ধুকে’ ধন্যবাদ জানালেন মোদী - Bengali News | US President Donald Trump called and wished Indian Prime Minister Narendra Modi on his 75th birthday - 24 Ghanta Bangla News
Home

Prime Minister Narendra Modi’s Birthday: ফোনেই ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা ট্রাম্পের, পাল্টা ‘বন্ধুকে’ ধন্যবাদ জানালেন মোদী – Bengali News | US President Donald Trump called and wished Indian Prime Minister Narendra Modi on his 75th birthday

Spread the love

নয়া দিল্লি: টানাপোড়েন নিয়ে বিগত কয়েকদিনে চর্চা, চাপানউতোর কম হয়নি। জন্মদিনেই যেন ভাঙল ‘দুই বন্ধুর’ সম্পর্কের শীতলতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বার্থ ডে উইশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন যে তিনি করেছিলেন তা নিজেই জানালেন সোশ্যাল মাধ্যমে। পাল্টা মোদীও বন্ধুকে উষ্ণ অভ্যর্থনার কথা জানাতে ভুললেন না। ট্রাম্প একাধারে যেমন মোদীকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ধন্যবাদ দিলেন, তেমনই মোদীও পাল্টা লিখলেন, “আমিও ভারত-মার্কিন অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”

প্রসঙ্গত, ট্রাম্পের শুল্ক আরোপের পর ভারত ও আমেরিকার সম্পর্কে কিছুটা তিক্ততা দেখা দিয়েছিল। দুই দেশের মধ্যে চাপানউতোরও কম হয়নি। প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। কিন্তু এখন সেই তিক্ততা যেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ফের যেন চেনা ছন্দে ফিরছে চেনা বন্ধুত্ব। মঙ্গলবার ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও হয়েছে। 

বৈঠকে বাণিজ্য অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে বলে খবর। আলোচনার পর ভারতের বিবৃতিও এসেছে। ভারত জানিয়েছে যে সবকিছু ইতিবাচক। আমেরিকারও সুর তেমনটাই। এই আবহে মোদীর ৭৫তম জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা মনে করিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *