PM Modi Birthday: প্রধানমন্ত্রীর মতো সেবা করতে পারবেন আপনিও, নমো অ্যাপে শুরু হল সেবা পর্ব – Bengali News | On PM Narendra Modi’s 75th Birthday, NaMo App Launches Seva Parv 2025, How to Participate it
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি।Image Credit: PTI
নয়া দিল্লি: আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৫ তম বর্ষে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে নমো অ্যাপে শুরু হল এক বিশেষ উদ্যোগ। ১৫ দিন ধরে চলবে ডিজিটাল সেবা কর্মসূচি, যার নাম দেওয়া হয়েছে সেবা পর্ব ২০২৫। এই কর্মসূচি চলবে ২ অক্টোবর পর্যন্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজীবন যে প্রতিশ্রুতি বা বিশ্বাস নিয়ে চলেছেন, সেই “সেবা হি সংকল্প, রাষ্ট্র প্রথম হি প্রেরণা” ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারবেন সাধারণ মানুষও।
সবকা সাথ, সবকি সেবা-
এই কর্মসূচির অধীনে,বৃক্ষরোপণ (একটা গাছ মায়ের নামে), রক্তদান , স্বচ্ছ ভারত অভিযান-এ অংশগ্রহণসহ ১৫টি কর্মসূচির মধ্যে অংশ নিতে পারবেন। সেবা-র সেলফি আপলোড করলে, সেবা লিডারবোর্ডে নাম উঠবে এবং অংশগ্রহণকারীরা পাবেন সার্টিফিকেট অব রেকগনিশন।
ভার্চুয়াল প্রদর্শনী – মোদী @৭৫
ভিডিয়ো, ইন্টারঅ্যাকটিভ প্যানেল ও ‘ মোদী মাইলস্টোন ফোটোবুথ–র মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর শৈশব থেকে বর্তমান নেতৃত্বের বছরগুলির যাত্রাপথ দেখতে পারবেন।
AI শুভেচ্ছো-
নাগরিকরা নিজের নাম, পেশা এবং প্রাপ্ত সরকারি সুবিধার তথ্য দিয়ে তৈরি করতে পারবেন ব্যক্তিগত AI ভিডিয়ো শুভেচ্ছা বার্তা, যা সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে।
ডিসকভার ইউর মোদী ট্রেট-
কয়েকটি প্রশ্নের মাধ্যমে জানা যাবে আপনার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কোন কোন গুণের মিল রয়েছে।
নমো কুইজ-
প্রধানমন্ত্রী মোদীর জীবন ও নেতৃত্ব নিয়ে ১০টি প্রশ্নের কুইজ হবে। ১০/১০ নম্বর পাওয়া অংশগ্রহণকারীরা পাবেন সার্টিফিকেট, যা ডাউনলোড করা যাবে।
মেইন ভি মোদী-
সেবা করার সময় তোলা সেলফি আপলোড করলে, তা যুক্ত হবে একটি ডায়নামিক কোলাজ প্রতিকৃতিতে, যেখানে মোদীর ছবি ফুটে উঠবে হাজারো নাগরিকের।
নমো বুক কালেকশন-
প্রধানমন্ত্রী মোদীর জীবন ও কর্মকে কেন্দ্র করে লেখা নির্বাচিত বই এখানে পাওয়া যাবে। নিজে পড়ার পাশাপাশি উপহার হিসেবেও পাঠানো যাবে এই বই।
নমো মার্চেনডাইজ-
টি-শার্ট, মগ, ক্যাপসহ নানা ধরনের স্মারক পণ্য সরাসরি অর্ডার করা যাবে।