Paschim Medinipur: শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ, স্কুলের মিটিংয়েও তুলকালাম - Bengali News | Teacher accused of indecent behavior school meeting also disrupted - 24 Ghanta Bangla News
Home

Paschim Medinipur: শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ, স্কুলের মিটিংয়েও তুলকালাম – Bengali News | Teacher accused of indecent behavior school meeting also disrupted

Spread the love

দাসপুর স্কুলে বিক্ষোভImage Credit: TV9 Bangla

পশ্চিম মেদিনীপুর:  শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের গালিগালাজের অভিযোগ তুলে স্কুলে ডাকা হল মিটিং, সেখানেই তুমুল উত্তেজনা। বিকাল থেকে রাত পর্যন্ত উত্তপ্ত থাকে পরিস্থিতি। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের ঘটনা। অভিযোগ স্কুলের শিক্ষক প্রফুল্ল কুমার আদক বারবার ছাত্রীদের উদ্দেশে অশালীন ও নোংরা ভাষা ব্যবহার করছেন। সেই কারণে এক জন ছাত্রী প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানায়।

অভিযোগ ঘিরেই স্কুলে একটি মিটিংয়ের আয়োজন করা হয়। আর সেই মিটিং ঘিরে শুরু হয় তুমূল উত্তেজনা। এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিল বেশ কিছু অভিভাবক, পাল্টা অভিযোগ ওটা শিক্ষকের সমর্থনেও স্কুলে আছে বেশ কিছু ছাত্র। এখানেই শুরু হয় মিটিংয়ে -বাকবিতণ্ডা উত্তেজনা। ঘটনায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাজল সামন্ত বলেন, “প্রফুল্ল কুমার আদক একাধিকবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করেছেন। এবারের ঘটনা একেবারেই নতুন নয়। অভিভাবকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে আজ আমরা মিটিংয়ে বসি। কিন্তু উনি উল্টে ছাত্রছাত্রীদের ডেকে স্কুলের মধ্যে গন্ডগোল তৈরি করেন।”

অন্যদিকে অভিযুক্ত শিক্ষক প্রফুল্ল কুমার আদক বলেন, “আমি কোনও বাজে ভাষা ব্যবহার করিনি। হয়তো একটু জোরে কথা বলেছি। কিন্তু আমাকে মিটিংয়ে ডেকে হেনস্থা করার চেষ্টা হয়, উল্টে আমাকে বাজে ভাষা বলা হয়েছে। তাই ছাত্রছাত্রী এবং অভিভাবকরা প্রতিবাদ করেছে। ঘটনার কথা স্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক তারা শঙ্কর দাস বৈরাগী।

প্রায় চার ঘণ্টা ধরে টানটান উত্তেজনা চলার পর পরিস্থিতি ক্রমশ জটিল আকার নেয়। শেষপর্যন্ত দাসপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মানুষ হতবাক যে, যেখানে এলাকার ছেলে-মেয়েরা পড়াশোনা করতে আসে, সেই স্কুলেই এভাবে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *