Panskura: 'সৌমেন-পুত্রের জন্যই বাড়বাড়ন্ত পাঁশকুড়া ধর্ষণকাণ্ডের অভিযুক্তের', চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতে মামলা লড়ার হুমকি - Bengali News | Doctors Mancha give reaction on Panskura case in Purba Medinipur - 24 Ghanta Bangla News
Home

Panskura: ‘সৌমেন-পুত্রের জন্যই বাড়বাড়ন্ত পাঁশকুড়া ধর্ষণকাণ্ডের অভিযুক্তের’, চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতে মামলা লড়ার হুমকি – Bengali News | Doctors Mancha give reaction on Panskura case in Purba Medinipur

পাঁশকুড়ায় নির্যাতনের অভিযোগImage Credit: TV9 Bangla

পাঁশকুড়া: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ড গার্লকে ধর্ষণের অভিযোগ ঘিরে বাড়ছে চাপানউতোর। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মঙ্গলবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবার এই ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করল ‘তিলোত্তমা মঞ্চের প্রতিনিধি দল’। যে অভিযুক্তের বিরুদ্ধে এই ঘটনা ঘটানোর অভিযোগ উঠছে, তাঁর এত বাড়বাড়ন্ত নাকি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের পুত্র বোধিসত্ত্বের জন্য। বিষয়টি জানার পরই সরব প্রাক্তন মন্ত্রী। মামলার হুঁশিয়ারি দিলেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এসেছিল ‘জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস’ ও ‘তিলোত্তমা মঞ্চ’। এই দুই সংগঠনের ৮ সদস্যের প্রতিনিধি দল পৌঁছন সেখানে। অস্থায়ী কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি মিছিল করেন। কর্মীদের আইনি পরামর্শের আশ্বাস দেন। এরপরই বিস্ফোরক প্রতিনিধি দলের সদস্য পবিত্র গোস্বামী।পবিত্র গোস্বামী বলেন, “অভিযুক্তের বাড়-বাড়ন্তের কারণ বোধিসত্ত্ব মহাপাত্র। যিনি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে। তাঁর হাত মাথায় রেখে এই ধরনের বিভিন্ন ঘটনা দীর্ঘদিন ধরে হয়ে চলেছে।” বস্তুত, সৌমেন পুত্র দীর্ঘদিন পাঁশকুড়ার BMOH পদে ছিলেন।

পবিত্র গোস্বামীর এই মন্তব্যের পরেই সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, “আমার ছেলে BMOH ছিলেন ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের। বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল সুপারিনটেনডেন্টের আন্ডারে। যাঁরা অভিযোগ করছেন তারা তফাৎটাই জানেন না।” এরপর তিনি অভয়া মঞ্চের ডাক্তারদের বক্তব্যকে চ্যালেঞ্জ করে বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ছেলেকে জড়ানো হচ্ছে। এর পূর্বেও আরজিকর কান্ডে জড়ানো হয়েছিল। কোনও লাভ হয়নি। যদি প্রমাণ করতে পারে, শাস্তি মাথা পেতে নেব। না পারলে আইনি লড়াই করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *