Hooghly: চারধাম যাওয়ার পথে দুর্ঘটনার কবে পুণ্যার্থী বোঝাই বাস, মৃত ১ - Bengali News | Hooghly Bus carrying pilgrims meets with accident on way to Chardham, 1 dead - 24 Ghanta Bangla News
Home

Hooghly: চারধাম যাওয়ার পথে দুর্ঘটনার কবে পুণ্যার্থী বোঝাই বাস, মৃত ১ – Bengali News | Hooghly Bus carrying pilgrims meets with accident on way to Chardham, 1 dead

Spread the love

হুগলি: চারধাম যাত্রায় বেরিয়ে দুর্ঘটনার কবলে উত্তরপ্রদেশের পুণ্যার্থী বোঝাই বাস। ৫৬ জন পুণ্যার্থীর মধ্যে মৃত্যু হয়েছে এক জনের। পুলিশ জানিয়েছে, রামদের মিশ্রা (৪৫)। বাড়ি উত্তরপ্রদেশের কাটরা এলাকায়। মধ্যে গুরুতর আহত ১২ জন। গঙ্গাসাগর যাওয়ার পথে হুগলির গুড়াপে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি। ঘটনায় ১২ জন যাত্রী গুরুতর আহত। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫৬ জন পুণ্যার্থীকে নিয়ে উত্তরপ্রদেশের একটি বাস দেওঘর থেকে মঙ্গলবার রাতে রওনা দেয় গঙ্গাসাগরের উদ্দেশে।  ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে আজ ভোরে গুড়াপে একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি। বাসের স্পিড বেশি থাকায় লরিটিকে বেশ কিছুদূর টানতে টানতে নিয়ে যায় বাসের চালক। ঘটনায় বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়াপ থানার পুলিশ।

বাসে থাকা পুণ্যার্থীদের উদ্ধার করা হয়। বাসের ভেতর থাকা ৫৬ জনের মধ্যে ১২ জন গুরুতর আহত হয়। যাদের ওখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে পাঠায় পুলিশ। বাকি পুণ্যার্থীদের সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি কমিউনিটি হলে নিয়ে গিয়ে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে, পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, পুণ্যার্থীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাঁদের যাতে থাকা খাওয়ার কোন অসুবিধা না হয়, তা দেখা হচ্ছে এবং তাঁদের নিয়ে যাওয়ার জন্য অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। ধানিয়াখালির কমিউনিটি হলে থাকা
দুর্ঘটনার কবলে পড়া পুণ্যার্থীদের সঙ্গে দেখা করতে যান ডিএসপি ট্রাফিক ত্রিদিব বিশ্বাস এবং ধানিয়াখালির বিধায়ক অসীমা পাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *