Bangladeshi: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ, কোস্ট গার্ডের হাতে ট্রলার-সহ আটক ১৩ বাংলাদেশি - Bengali News | Indian Coast Guard detains 13 Bangladeshis along with trawler for violating international waters - 24 Ghanta Bangla News
Home

Bangladeshi: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ, কোস্ট গার্ডের হাতে ট্রলার-সহ আটক ১৩ বাংলাদেশি – Bengali News | Indian Coast Guard detains 13 Bangladeshis along with trawler for violating international waters

Spread the love

ফ্রেজারগঞ্জ: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় বাংলাদেশের ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক বাংলাদেশি ট্রলার। মায়ের দোয়া নামের ওই ট্রলারে ১৩ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা যাচ্ছে। এদিন ভোররাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের ওই ট্রলারকে আটক করে। ইতিমধ্যেই ওই মৎসজীবীদের জিজ্ঞাসাবাদ পর্বও শুরু হয়েছে। একইসঙ্গে পুলিশ শুরু করেছে আইনি প্রক্রিয়া।   

আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘন করে ভারতীয় জল জলসীমার ভিতরে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে ওই ১৩ জনের বিরুদ্ধে। এ ক্ষেত্রে যে আইন বলবৎ হয় তার প্রয়োগেই তাঁদের ধরে কোস্ট গার্ড। সন্ধ্যা নাগাদ ট্রলারটিকে নিয়ে আসা হয় সুন্দরবনের ফ্রেজারগঞ্জের উপকূলে। 

যে বাংলাদেশিদের আটক করা হয়েছে তাঁদের ইতিমধ্যেই ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। PRO Defence Kolkata-র এক্স হ্যান্ডেলে গোটা ঘটনার বিশদ বিবরণ দিয়ে পোস্টও করা হয়েছে। ১৩ জন বাংলাদেশী কি সত্যিই মৎস্যজীবী না কি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। যাঁদের আটক করা হয়েছে তাঁদের মধ্যে অনেকের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্বচন্ডীপুরে বলে জানা যাচ্ছে। কিছুজনের বাড়ি ফিরোজপুর ও জিয়ানগরে। বৃহস্পতিবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে বলে ডানা যাচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *