Pujoy Pulse 2025: বৃষ্টি উপেক্ষা করেই ভিড়, পালস গোলমোলে মজল মুর্শিদাবাদ – Bengali News | Pujoy Pulse 2025: what people are saying after eating pulse golmol in Murshidabad?
মুর্শিদাবাদ: ঝিরিঝিরি বৃষ্টি। তাতে অবশ্য উৎসাহে ভাটা পড়েনি। ছাতা মাথায় হাজির কিশোর-কিশোরী থেকে বয়স্করা। ঢাকের বাদ্যিতে দুর্গাপুজোর আমেজ। সঙ্গে পালস গোলমোলের স্বাদ। নবাবের জেলা মুর্শিদাবাদে টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগে পুজোয় পালসের ট্যাবলো ঘিরে উন্মাদনা চোখে পড়ল। কিশোর-কিশোরীর মুখে হাসি দেখা গেল। আবার এক মহিলাকে দেখা গেল, আদর করে মেয়ের মুখে পালস গোলমোল দিচ্ছেন।
আলাদা করে ক্যান্ডিতে দাঁত দিয়ে চাপ দিতে হচ্ছে না। মুখে থাকলেই ধীরে ধীরে গলে যাচ্ছে।
গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজো শুরুর আগেই যে পুজোর আমেজ এনে দিচ্ছে তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল, সেটা তাঁদের কথা শুনেই বোঝা যাচ্ছে। পুজোয় পালসের ট্যাবলোতে থাকছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার।