Indian Army News: সেনা পেল ট্রেন! শীতের আগেই কাশ্মীরে বাড়ল 'শক্তি' - Bengali News | Indian Army Receives First Dedicated Goods Train for Kashmir - 24 Ghanta Bangla News
Home

Indian Army News: সেনা পেল ট্রেন! শীতের আগেই কাশ্মীরে বাড়ল ‘শক্তি’ – Bengali News | Indian Army Receives First Dedicated Goods Train for Kashmir

Spread the love

নয়াদিল্লি: সেনাকে ‘উপহার’ রেলের। শীতে আর কোনও চিন্তা রইল না। গত ১২ ও ১৩ই সেপ্টেম্বর জম্মুর বিডি বাড়ি থেকে অনন্তনাগ পর্যন্ত সফলভাবে চলল ভারতীয় সেনার প্রথম নিজস্ব মালবাহী ট্রেন। উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্কেই (USBRL) সর্বপ্রথম ট্রেনটি চালানো হল

সেনার নতুন ট্রেন

সেনা সূত্রে খবর, এবার থেকে শীতকালে সেনা সামগ্রী পাঠাতে কোনও রকম বাড়তি প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে না ভারতীয় সেনাকে। সহজেই যাবতীয় সামগ্রী পৌঁছে যাবে জওয়ানদের কাছে। তীব্র শীতে পাহাড়ি এলাকাতে রসদ পৌঁছে দেওয়াও সেনা প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ। আর সেই কথা মাথায় রেখেই তৈরি এই মালবাহী ট্রেনটি। যা শীতে গড়ে ৭৫৩ মেট্রিক টন ‘অ্যাডভান্স উইন্টার স্টকিং’ (AWS) সামগ্রী বহন করতে সক্ষম।

সেনা-নাগরিক সমন্বয়

উপত্যকায় উন্নয়ন মানে শুধুই যে সেনার উন্নয়ন এমনটা নয়। এর সঙ্গে জুড়ে রয়েছে সাধারণ মানুষের কথাও। প্রতিবছরই শীতে কাশ্মীরের রাস্তাঘাট প্রায় বন্ধ হয়ে যায় বললেই চলে। বরফ, ধস, সব মিলিয়ে বিধ্বস্ত জনজীবন। আর সেই কথা মাথায় রেখেই তৈরি এই নয়া মালবাহী ট্রেনটি। যাতে দেখা যাবে সেনা-নাগরিক সমন্বয়। বলা চলে, ‘সিভিল-মিলিটারি’ ফিউশনের বাস্তব উদাহরণ এই নতুন মালবাহী ট্রেনটি। যা প্রতিরক্ষা সামগ্রী সরবরাহের পাশাপাশি, কাশ্মীরের নানা এলাকায় পৌঁছে দেবে বাজার সামগ্রী। বড় ক্ষতির মুখ থেকে বাঁচবেন কৃষকরা।

কমবে যাতায়াতের সময়

এই সেনা রসদ পাঠাতে এত বছর সড়কপথই ব্যবহার করে এসেছে প্রতিরক্ষা মন্ত্রক। পাহাড় বেয়ে ধীরে ধীরে সেনাঘাঁটির দিকে উঠে গিয়েছে একটার পর একটা ট্রাক। যাতে সময় লেগেছে দিনকয়েক। আর যদি কোনও ভাবে ধস বা অতিরিক্ত বরফ পড়ে, তা হলে তো হয়েই গেল। থেমে যেত রসদ সরবরাহ। কারণ, রাস্তা বন্ধ। তবে সেই সমস্যায় আর পড়তে হবে না জওয়ানদের। চেনাব ব্রিজ হয়ে সরাসরি ঘণ্টাখানেকের মধ্য়ে সেনার প্রথম মালবাহী ট্রেন পৌঁছে দিচ্ছে যাবতীয় সামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *