Hooghly: জোর করে চাঁদা তুললে বন্ধ বাস পরিষেবা! হুঁশিয়ারি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের – Bengali News | Hooghly bus owners association warns against forced collection of tolls bus services will be suspended
বাস পরিষেবা বন্ধের হুঁশায়ারিImage Credit: TV9 Bangla
হুগলি: জোর করে চাঁদা আদায় করলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের। গত অগস্ট মাসের ১২ তারিখে আরামবাগের রামকৃষ্ণ সেতু ভাঙনের কারণে তারকেশ্বর থেকে গোঘাট হয়ে যেসব বাস বিভিন্ন জেলায় পরিষেবা দেয়, বর্তমানে তাদের কাটা সার্ভিস মাধ্যমে পরিষেবা দিতে হচ্ছে। এতে করে লোকসানের মুখে পড়েছেন বাস মালিকরা।
তার ওপর যদি দুর্গা পূজার জন্য জোরপূর্বক বাস থেকে চাঁদা আদায় করা হয় তাহলে বাস পরিষেবা পুরোপুরি বন্ধ করা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ৮৩ টি পূজা কমিটির কাছে বিশেষ আবেদন জানিয়েছে হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশন যে তারা যেন জোরপূর্বক বাস থেকে চাঁদা আদায় না করেন।
জোর পূর্বক চাঁদা আদায় করলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানান হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে।
ইতি মধ্যেই এ বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মুস্তাফা।
মূলত তারকেশ্বর থেকে প্রায় সাড়ে তিনশোর উপর বাস চলাচল করে একাধিক জেলায় যার মধ্যে তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে প্রায় দেড়শটি বাস বিভিন্ন জেলায় পরিষেবা দেয়।
হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স এসোসিয়েশনের সভাপতি মির্জা গুলাম বলেন, ” লোকসান করে গাড়ি চালাতে পারি। কিন্তু চাঁদা নয়। পুজো কমিটিগুলোর কাছে আবেদন, তাঁরা যেন জোর করে বাস থেকে চাঁদা আদায় না করে। যদি তেমনটা করেন, তাহলে আমরা বাধ্য হবে বাস পরিষেবা বন্ধ রাখতে।”