CM Mamata Banerjee: SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় – Bengali News | CM Mamata Banerjee is Inaugurating SSKM hospital Woodburn in kolkata
কলকাতা: আরও একটি উডবার্ন ওয়ার্ড উপহার পেয়েছে রাজ্য সরকার। ১০২ টি কেবিন এবং ৮ টি স্যুইট নিয়ে তৈরি এই ‘উডবার্ন ২’-এর উদ্বোধনে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল চারটে নাগাদ এসএসকেএম (SSKM) থেকে উদ্বোধন করেন মমতা। কী বললেন মুখ্যমন্ত্রী? এক নজরে দেখে নিন। সর্বশেষ তথ্য উপরে।
- মমতা বন্দ্যোপাধ্যায়: ২০১১ সালে ইনস্টিটিউশনাল জন্মের হার ছিল ৬০ শতাংশ । এখন সেটা ৯৯ শতাংশ ইন্সটিটিউশনাল জন্মহার। ফলে এখন সকলেই বার্থ সার্টিফিকেট পাচ্ছে।
- মমতা বন্দ্যোপাধ্যায়: আইপিজিএমআর একটা বিশাল ছাতার মতো কাজ করেন। এতগুলো হাসপাতালের দেখভাল করা বেশ কঠিন কাজ । আমি মনে করি ব্রিকস এই কারণেই আপনাদের বাছাই করেছে। এর জন্য আপনাদের জন্য ১০ লাখ টাকা রিফ্রেশমেন্টের জন্য।
- মমতা বন্দ্যোপাধ্যায়: অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল – টাটা মুম্বইয়ের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে। প্রায় তৈরির কাজ শেষের দিকে। ১০০ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি কেনা হবে।
- মমতা বন্দ্যোপাধ্যায়:পুজো আসছে। আপনারা ছুটি পান না। প্রশাসনের মতো পুলিশ ছুটি পায় না। ব্রিকসে আইপিজিএমআর স্থান পাওয়ার জন্য ধন্যবাদ। বোন ব্যাঙ্ক করতে বলব। উডবার্ন ২ তৈরি হল। নার্সিংহোমে সকলে সুযোগ পায়। কিন্তু আমি যে ভাড়া ঠিক করেছি সেটা একটু কমই হবে। কিছু লাইফ সেভিংস বেড আছে। প্রাইভেটে অনেক বেশি নিয়ে নেয়। সিঙ্গল কেবিন – ৫০০০ টাকা রেখেছে। সিঙ্গল স্যুইট – ৮০০০
এইচডিইউ -১২০০০। আইসিইউ – ১৫০০০। আপাতত এই ভাবে চলুক। পরে আমরা দেখে আবার ঠিক করে দেব