Woodburn II: প্রতিশ্রুতিপূরণ! মঙ্গলবারই উদ্বোধন উডবার্ন ২-র - Bengali News | Woodburn ii: Promise fulfilled! Woodburn 2 to open on Tuesday - 24 Ghanta Bangla News
Home

Woodburn II: প্রতিশ্রুতিপূরণ! মঙ্গলবারই উদ্বোধন উডবার্ন ২-র – Bengali News | Woodburn ii: Promise fulfilled! Woodburn 2 to open on Tuesday

কলকাতা: আরেকটি উডবার্ন ওয়ার্ড উপহার পেতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার উদ্বোধন। ১০২ টি কেবিন এবং ৮ টি স্যুইট নিয়ে তৈরি এই উডবার্ন ২ র উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত খরচ হয়েছে ৬৬.৬৩ কোটি টাকা। উডবার্নের পুরনো ভবনে সিঙ্গল/ ডাবল এবং স‍্যুইট গুলোর আলাদা আলাদা ভাড়া ধার্য ছিল। নতুন উডবার্ন ২ -এ সবকিছু মিলিয়ে চার্জ ধার্য করার কথা ভাবা হয়েছে। এখানে সিসিইউ এবং অপারেশন ফেসিলিটি থাকবে।

এই নতুন হাসপাতালের ভাবনার পেছনে রয়েছে পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের উল্লেখযোগ্য সাফল্য। ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ মডেলে পরিচালিত উডবার্ন ওয়ার্ডে রয়েছে তিন রকমের কেবিন। এক সময় যেখানে শুধুমাত্র ভিআইপি পরিচয় ছাড়া উডবার্নে চিকিৎসা পাওয়া যেত না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ওয়ার্ড খুলে দেওয়া হবে সকলের জন্য।

সরকারি হাসপাতালে বেসরকারি ধাঁচের চিকিৎসা পরিষেবা পেতে অনেকেই পছন্দ করেন। সেক্ষেত্রে তাঁরা অতিরিক্ত পরিমাণ খরচ করতেও রাজি। রোগীদের চাহিদার কথা মাথায় রেখে এসএসকেএম চত্বরে প্রাইভেট কেবিন বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছিল।

স্বাস্থ্য প্রশাসনের কর্তাদেরই একাংশ বলেন, সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরিষেবা বাইরে পেতে অর্থাৎ প্রাইভেটে দেখাতে গিয়ে অনেকক্ষেত্রেই রোগীর পরিবার বিপুল পরিমাণ টাকা খরচ করে ফেলেন। কিন্তু উডবার্ন ২ ওয়ার্ডে সেই খরচ সাধ্যের মধ্যেই থাকবে বলে আশাবাদী তাঁরা।

‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে’র পাশাপাশি চারটি রাষ্ট্রাত্ত সংস্থার স্বাস্থ্য বিমার ক্যাশলেশ পরিষেবা মিলবে বলে সূত্রের খবর। এসএসকেএমের বহির্বিভাগে বা জরুরি বিভাগে আসা কোনও রোগী নিজে ইচ্ছা প্রকাশ করলে উডবার্ন ২ তে ভর্তি হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *