Malda Rail: নতুন স্টপেজ পেল মালদহ, রেলমন্ত্রীকে ধন্যবাদ সাংসদের - Bengali News | Malda district gets new stoppage of Rajdhani Express till mizoram - 24 Ghanta Bangla News
Home

Malda Rail: নতুন স্টপেজ পেল মালদহ, রেলমন্ত্রীকে ধন্যবাদ সাংসদের – Bengali News | Malda district gets new stoppage of Rajdhani Express till mizoram

Spread the love

মালদহ: মালদহের রেল যোগাযোগ ব্যবস্থার মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেলেন মালদহবাসী। সায়রং-আনন্দ বিহারগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু হল রবিবার। মালদহে আনুষ্ঠানিকভাবে ওই স্টপেজ চালু করা হল। সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু।

খগেন মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন মালদহ কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, সমাজসেবী নীলাঞ্জন দাস সহ রেল প্রশাসনের আধিকারিকরা। মালদহ আগেই পেয়েছে তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। এবার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন হিসেবে মিজোরামের সায়রং থেকে নিউ দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল মালদহ।

রবিবার মালদহ টাউন স্টেশনে আনুষ্ঠানিকভাবে ওই স্টপেজের সূচনা করেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। মালদহবাসীকে দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, ভারতীয় রেল প্রায় ছ’বছরের ব্যবধানের পর একটি নতুন রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু করতে চলেছে। এই নতুন ট্রেনটি মিজোরামের আইজল থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত চলবে। এটি হবে দেশের ২৬ তম রাজধানী এক্সপ্রেস। নতুন সাইরাং-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস সপ্তাহে তিন দিন চলবে। মিজোরাম প্রথম বারের মতো দিল্লির সঙ্গে সরাসরি ট্রেন পরিষেবা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *