Kalyan Banerjee: '১০ শতাংশ ছেলের জন্য যাদবপুর নষ্ট হয়েছে', সিপিএম-এসএফআই-কে বিঁধলেন কল্যাণ - Bengali News | Kalyan banerjee: 'Jadavpur has been ruined for 10 percent boys', Kalyan Banerjee slams CPM SFI - 24 Ghanta Bangla News
Home

Kalyan Banerjee: ‘১০ শতাংশ ছেলের জন্য যাদবপুর নষ্ট হয়েছে’, সিপিএম-এসএফআই-কে বিঁধলেন কল্যাণ – Bengali News | Kalyan banerjee: ‘Jadavpur has been ruined for 10 percent boys’, Kalyan Banerjee slams CPM SFI

Spread the love

কল্যাণ বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla

হুগলি: ১০ শতাংশ ছেলের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় নষ্ট হয়ে গিয়েছে। নিষিদ্ধ জিনিস পাওয়া যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যতদিন সিপিএম-এসএফআই থাকবে, ততদিন যাদবপুরের কিছু হবে না। ঠিক এমনটাই মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের সিপিএম সমর্থকদের চরিত্রহীন, মাতাল বলেও সম্বোধন করেছেন।

কল্যাণ বলেছেন, “শুধু ১০ শতাংশ ছেলের জন্য যাদবপুরটা নষ্ট হয়ে গিয়েছে। অনেক নিষিদ্ধ জিনিস ওখানে পাওয়া যায়। সব হচ্ছে সিপিএম-এসএফআই-এর লোকেরা। আর যতদিন সিপিএম-এসএফআই ওখানে থাকবে, যাদবপুরের কিচ্ছু হবে না। আল্ট্রা কমিউনিস্ট যতদিন থাকবে, ততদিন কিচ্ছু হবে না। সব গাঁজাখোর, মাতাল, চরিত্রহীন, সবগুলো ওখানে গিয়ে ভিড় করেছিস। আর সব সিপিএমের লোক।”

এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের স্টেট অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের পুরস্কার নিয়ে এসেছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে নিজের দলে লোকসভার চিফ হুহই থেকে ডিমোটেড হয়েছেন। ওনাকে আর কেউ পোছেন না আরকী। যাইহোক, উনি বলেছেন, তাতে বিশেষ পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুরহস্য নিয়ে উত্তাল বাংলা।  বৃহস্পতিবার রাতে পার্কিং লটে যাদবপুরের শিক্ষক ও পড়ুয়াদের সম্মিলিত উদ্যোগে চলা ‘ড্রামা ক্লাবের’ সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন ওই ছাত্রীও। কিন্তু সেটাই ছিল তাঁর শেষ রাত। ক্ষণিকের মধ্য়ে যাদবপুর সাক্ষী থাকল আরও এক মর্মান্তিক পরিণতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *