Howrah: রেশন চাল-আটা ভরা হচ্ছিল অন্য প্যাকেটে, গোডাউনে অভিযান চালাতেই পর্দা ফাঁস - Bengali News | Howrah Ration rice and flour were being filled in other packets, the curtain was revealed during a raid on the godown - 24 Ghanta Bangla News
Home

Howrah: রেশন চাল-আটা ভরা হচ্ছিল অন্য প্যাকেটে, গোডাউনে অভিযান চালাতেই পর্দা ফাঁস – Bengali News | Howrah Ration rice and flour were being filled in other packets, the curtain was revealed during a raid on the godown

Spread the love

হাওড়া: সরকারি রেশনের চাল ও আটা গোপনে অন্য প্যাকেটে ভরার কাজ চলছিল। অতর্কিতে পুলিশি অভিযান। বাজেয়াপ্ত প্রচুর সামগ্রী। ঘটনায় আটক করা হয়েছে এক জনকে। সিল করে দেওয়া হয়েছে গোডাউন।  হাওড়া জগৎবল্লভপুরের বড়গাছিয়া স্টেশন রোড এলাকার ঘটনা। রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ আগেই তুলেছিলেন এলাকার বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে অতর্কিতে অভিযান চালায় পুলিশ। রবিবার সকালে গোডাউনে হানা দিতেই ফাঁস হয় পর্দা।

গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার দুপুরে জগৎবল্লভপুর থানার পুলিশ হানা দেয় ওই গোডাউনে। বড়গাছিয়া স্টেশন রোড এলাকায় ওই গোডাউনে অভিযানে সেখানে তল্লাশি চালানোর সময় বস্তা বস্তা রেশনের সরকারি চাল ও আটা উদ্ধার হয়। গোডাউনের মালিক উত্তম দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

পাশাপাশি পুলিশ গোডাউনটিকে বন্ধ করে সিল করে দেওয়া হয়। জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে ইতিমধ্যেই খাদ্য দফতরকে বিষয়টি জানানো হয়েছে। যদিও গোডাউন মালিকের বক্তব্য, ওই চাল-আটা রেশনের নয়। সেগুলো নাকি তাঁর কাছে ভিখারি কিংবা ব্রাক্ষ্মণরা নিয়ে এসেছিলেন, তিনি তা কিনে নিয়েছিলেন।

গোডাউনের মালিক উত্তম দাসের বক্তব্য, “আমার এটাই বক্তব্য, আমাদের কাছে যখনই কোনও ভিখারি কিংবা বামন ঠাকুর জিনিস নিয়ে আসেন, তখন সেগুলো কেনা হয়। ভিখারি-বামন ঠাকুরের সরকারি চালই পায়। মিনিকেট চাল তো তাঁরা পান না। মাল জঙ্গলপাড়ায় যাচ্ছে। রেশনে সরকারি দ্রব্য কিনছে, প্রত্যেকেই কেনেন। সেগুলোও বিচার করতে হবে।” স্থানীয় এক বাসিন্দা বলেন, “রেশনের জিনিস নিয়ে যে নয়ছয় হয়, সেটা তো আজকের বিষয় নয়। এরকম দীর্ঘদিন ধরেই চলছে। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালায়। তখন ধরা পড়ে। সব মিটে গেলে, আবার যে কে সেই!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *