Haldia: একে একে নেপালের দিকে রওনা হল ট্রাক, খুশির হাওয়া হলদিয়ায় - Bengali News | Many trucks were stuck in Haldia, on sunday all are going towards Nepal - 24 Ghanta Bangla News
Home

Haldia: একে একে নেপালের দিকে রওনা হল ট্রাক, খুশির হাওয়া হলদিয়ায় – Bengali News | Many trucks were stuck in Haldia, on sunday all are going towards Nepal

Spread the love

হলদিয়া: শিল্প তালুক হলদিয়ায় খুশির খবর। ফের শুরু হল ভারত-নেপাল কার্গো পরিষেবা। ছাড়তে শুরু করেছে দাঁড়িয়ে থাকা সারি সারি ট্রাক ও ট্যাঙ্কার। রওনা হওয়ার জন্য প্রস্তুত আরও ট্রাক। বেশ কয়েকদিন বন্ধ থাকার পর শুরু হল ভারত নেপাল পণ্য আমদানি পরিষেবা। সীমান্তে চাকা গড়াতেই খবর এল শিল্প বন্দর হলদিয়ায়। নেপালে অশান্তির জেরে মূলত প্রভাব পড়েছিল ক্রুড পাম অয়েল পরিবহণে। ট্যাঙ্কারে করে ওই ক্রুড পাম অয়েল হলদিয়া বন্দর থেকে নেপালের বিভিন্ন ভোজ্যতেল কারখানায় পাঠানো হয়। থমকে গিয়েছিল সেই ভোজ্যতেলের কাঁচামাল পরিবহণ।

বন্দর থেকে লোডিংয়ের পর মাঝপথে প্রায় ৩০ হাজার টন তেল পরিবহণ থমকে গিয়েছিল দুপুর পর্যন্ত। ভারত-নেপাল সীমান্তে পাঁচদিন ধরে আটকে ছিল একাধিক ট্রাক। ক্রুড পাম অয়েল বোঝাই প্রায় এক হাজার বেশি ট্রাক। হলদিয়া বন্দরেও ট্যাঙ্কারে ক্রুড পাম অয়েল লোডিং বন্ধ ছিল। ফলে চিন্তায় পড়েছেন হলদিয়া সহ রাজ্যের ট্রাক ও ট্যাঙ্কার পরিবহণ ব্যবসায়ীরা।

রবিবার বিকেলে হলদিয়ার ট্রাক চালকরা ফোন করেন নেপাল সীমান্তে। আর সেখান থেকেই জানা যায় ধীরে ধীরে পড়শি দেশে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তাই সোমবার থেকে আবারও রওনা হবে ট্যাঙ্কার ও ট্রাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *