Russia Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প, জারি হল সুনামির সতর্কতা – Bengali News | 7 point 4 Magnitude Earthquake Rocks Russia’s Kamchatka, Tsunami Warning Issued
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প।Image Credit: X
মস্কো: ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায়। শনিবার ৭.৪ মাত্রার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপকূল। ভূমিকম্পের জেরে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন স্টেটস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, আজ রাশিয়ার পূর্বদিকের কামচাটকা উপকূল শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের উৎসস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামাচাটস্কি থেকে ১১১.৭ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
❗️🇷🇺 – Magnitude 7.7 Earthquake Hits Off Russia’s Kamchatka Peninsula
A magnitude 7.7 earthquake struck 120 miles east-southeast of Petropavlovsk-Kamchatsky at a depth of 22 miles, the U.S. Geological Survey reported.
The quake hit the same subduction zone as the July 29,… pic.twitter.com/ANRVUBMxtn
— 🔥🗞The Informant (@theinformant_x) September 13, 2025
ভূমিকম্পে এখনও পর্যন্ত বিশেষ ক্ষয়ক্ষতির খবর না মিললেও, ওই অঞ্চলের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ৪ মিটার উচ্চতার ঢেউ উঠছে বেশ কিছু জায়গায়। সেভেরো-কুরিলস্ক শহর সহ একাধিক জায়গা ইতিমধ্যেই ফাঁকা করা হচ্ছে। তবে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামির সতর্কতা তুলে নিয়েছে।
🔴An earthquake with a magnitude of 7.7 occurred in Kamchatka, Russia
Residents have currently been warned about the threat of a tsunami. Recall that on July 30, Kamchatka was shaken by tremors with a magnitude of 8.8 – the strongest earthquake since 1952. pic.twitter.com/gCuALYV4qW
— ★ᚹᛁᚲᛁᚾᚷ★🏴☠️💎 (@vikingbooyah) September 13, 2025
এর আগে, গত জুলাই মাসেই কামচাটকায় শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তখন জাপান, আমেরিকা, হাওয়াই, চিলি, কোস্টা রিকা সহ একাধিক জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।
এই কামচাটকা উপকূল সক্রিয় সিসমিক জ়োনের উপরে অবস্থিত। ১৯৫২ সালে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল এখানে, যা বিশ্বের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের ঘটনার মধ্যে অন্যতম।