RG Kar: 'জোর করে গর্ভপাত করানো হয়', ফের রহস্যমৃত্যু আরজি করের ছাত্রীর - Bengali News | Another RG Kar medical college student died after she went to meet her special friend in Malda - 24 Ghanta Bangla News
Home

RG Kar: ‘জোর করে গর্ভপাত করানো হয়’, ফের রহস্যমৃত্যু আরজি করের ছাত্রীর – Bengali News | Another RG Kar medical college student died after she went to meet her special friend in Malda

Spread the love

কী বলছেন মৃত ছাত্রীর মা?Image Credit: TV9 Bangla

সৌরভ দত্ত

মালদহ: আরজি করের ঘটনা এখনও দগদগে। এরই মধ্যে আবারও এক আরজি করের জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মালদহে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই ছাত্রীর মৃত্যুর ঘটনার ঘটনায় ওই ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে অভিযোগ উঠছে। অভিযুক্ত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক। পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি।

মৃত ছাত্রী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমবিবিএস-র ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। ঘনিষ্ঠ ওই বন্ধুর বাড়ি পুরুলিয়াতে। বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু’জনের পরিচয় হয়। ওই ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে ওই ছাত্রী গত সোমবার মালদহে এসেছিলেন। এরপর তাঁরা দু’জন মালদহ শহরের একটি হোটেলে ওঠেন।

ওই হোটেলে থাকার সময়ই অসুস্থ হয়ে পড়েন আরজি করের ওই ডাক্তারি পড়ুয়া। তাঁকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপর গতকাল গভীর রাতে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ছাত্রীর। পরিবারের অভিযোগ, ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল তাঁদের মেয়েকে। মৃতের মায়ের বক্তব্য, গর্ভবতী ছিল তাদের মেয়ে। এই কারণে বিশেষ বন্ধুকে রেজিস্ট্রির কথা বলেছিল। এই নিয়ে দু’জনের মন কষাকষি চলছিল। সেই সঙ্গে ওই ছাত্রীর উপর তাঁর বিশেষ বন্ধু বিভিন্নরকমভাবে মানসিক অত্যাচার করতেন বলে অভিযোগ পরিবারের। জোর করে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ মৃত ছাত্রীর মায়ের।

ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করছে ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *