Pujoy pulse 2025: পুজোয় পালসের ট্যাবলো ঘিরে বাড়ছে উন্মাদনা, শনিবার থাকছে এই ৪ জায়গায় - Bengali News | Pujoy Pulse 2025: Pujoy Pulse tableau will be in Kharagpur and Krishnanagar on September 13 - 24 Ghanta Bangla News
Home

Pujoy pulse 2025: পুজোয় পালসের ট্যাবলো ঘিরে বাড়ছে উন্মাদনা, শনিবার থাকছে এই ৪ জায়গায় – Bengali News | Pujoy Pulse 2025: Pujoy Pulse tableau will be in Kharagpur and Krishnanagar on September 13

Spread the love

পুজোয় পালস ট্যাবলো ঘিরে বাড়ছে উন্মাদনাImage Credit: TV9 Bangla

খড়্গপুর ও কৃষ্ণনগর: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। পুজো শুরুর আগে দুর্গাপুজোর আমেজ এনে দিতে উদ্যোগী হয়েছে টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডি। পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাচ্ছে রাজ্যের কোণায় কোণায়। আজ (শনিবার) পুজোয় পালসের ট্যাবলো থাকবে নদিয়া ও পশ্চিম মেদিনীপুরের চারটি জায়গায়। নদিয়ার কৃষ্ণনগরের দুটি জায়গা ও পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের দুটি জায়গায় আজ থাকবে ট্যাবলো। জেনে নিন, কখন কোথায় ট্যাবলো পৌঁছবে।

খড়্গপুরে কখন কোথায় থাকবে ট্যাবলো?

এদিন খড়্গপুরের দুটি জায়গায় থাকবে পুজোয় পালসের ট্যাবলো। প্রথমে ট্যাবলো পৌঁছবে বাজার কলকাতার সামনে। সেখানে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত থাকবে। এরপর ট্যাবলোটি পৌঁছে যাবে স্পেন্সার খড়্গপুরের কাছে। সেখানে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্যাবলোটি থাকবে। এই সময়ের মধ্যে আপনি ওই দুটি জায়গায় পৌঁছে গেলে ঢাকের আওয়াজে পুজোর আমেজ পাবেন। সঙ্গে রয়েছে পালস গোলমোল। তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল আপনাকে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেবে।

কৃষ্ণনগরের কোথায় কখন পৌঁছবে পুজোয় পালসের ট্যাবলো?

এদিন কৃষ্ণনগরের দুটি জায়গায় পুজোয় পালসের ট্যাবলো থাকবে। প্রথমে তা থাকবে কৃষ্ণনগর গার্লস স্কুলের সামনে। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেখানে থাকবে ট্যাবলো। এরপর তা পৌঁছে যাবে পুতুল পট্টি লোকনাথ মন্দিরের সামনে। সেখানে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্যাবলোটি থাকবে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে দুটি জায়গায় পৌঁছে গিয়ে পালস গোলমোলের স্বাদ নিতে পারেন আপনিও। সঙ্গে ঢাকের আওয়াজ উপভোগ করতে পারেন।

এবছর পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম, গোল কা মোল, গোলের মূল্য। প্রথম ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবারও পুজোয় পালসের ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। পথচলতি মানুষজন ভিড় করছেন। পালস গোলমোল খেয়ে উচ্ছ্বসিত সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *