Home Remedies: জামায় তেল পড়ে চিটচিটে দাগ? আর চিন্তা নয়, ঘরেই রয়েছে সহজ সমাধান - Bengali News | 6 Home Remedies for Removing Oil Stains from Clothes - 24 Ghanta Bangla News
Home

Home Remedies: জামায় তেল পড়ে চিটচিটে দাগ? আর চিন্তা নয়, ঘরেই রয়েছে সহজ সমাধান – Bengali News | 6 Home Remedies for Removing Oil Stains from Clothes

Spread the love

জামায় তেল পড়ে চিটচিটে দাগ? আর চিন্তা নয়, ঘরেই রয়েছে সহজ সমাধানImage Credit: Pinterest

এই ধরুন ঠিকঠাক খাচ্ছিলেন, আর হঠাৎ করে জামায় পড়ে গেল কোনও খাবার, ব্যস ডেকে ফেললেন এক সমস্যা! কী সেই সমস্যা? খাবারের তেল, আবার কী! জামায় তেল পড়ে যাওয়া মানেই অনেকের মাথায় ওঠে হাত। রান্নাঘরে ব্যস্ত থাকা অবস্থায়, কিংবা পার্টিতে খাওয়ার টেবিলে বসে এক ফোঁটা তেল জামায় পড়লেই মেজাজটা খারাপ হয়ে যায়। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ এই দাগ তোলার উপায় আপনার ঘরেই লুকিয়ে আছে। দামী স্টেইন রিমুভারের দরকার নেই, কয়েকটি ঘরোয়া কৌশলেই জামা ফিরে পাবে আগের রূপ।

চলুন জেনে নেওয়া যাক, ঘরোয়া উপায়ে জামার তেলের দাগ তুলতে ৬টি দারুণ কৌশল—

  • ১. লবণ ও বেবি পাউডার

তাজা তেলের দাগ হলে দাগের উপর বেবি পাউডার বা লবণ ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন। এগুলো তেল শুষে নেবে। পরে ব্রাশ করে ঝেড়ে ফেলুন, তারপর সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।

  • ২. লেবুর রস

লেবুর রসের প্রাকৃতিক অম্ল তেলের দাগ পরিষ্কার করতে সাহায্য করে। দাগের জায়গায় লেবুর রস লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

  • ৩. ডিশওয়াশ লিকুইড

ডিশওয়াশ লিকুইড মূলত তেলের দাগ তোলার জন্যই বানানো। জামাতে তেলের দাগে কয়েক ফোঁটা ডিশওয়াশ লিকুইড লাগিয়ে হালকা ঘষে নিতে পারেন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিলে দাগ হালকা হয়ে যাবে।

অবিশ্বাস্য শোনালেও দুধও তেলের দাগ তুলতে পারে। জামার যে অংশে তেলের দাগ পড়েছে সেটি কিছুক্ষণ দুধে ভিজিয়ে রাখুন, তারপর স্বাভাবিকভাবে ধুয়ে ফেলুন।

  • ৫. ময়দা বা কর্নফ্লাওয়ার

তেল পড়ার সঙ্গে সঙ্গে সুযোগ পেলে ময়দা বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন। এগুলো তেল টেনে নেবে। পরে ধুয়ে ফেললেই জামা হবে ঝকঝকে।

  • ৬. বেকিং সোডা

দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে নরম ব্রাশ দিয়ে ঘষে নিন। এটি দাগ শুষে নিয়ে দাগ হালকা করে দেয়।

তেলের দাগ যত দ্রুত সম্ভব পরিষ্কার করার চেষ্টা করুন। দাগ পুরোনো হলে তুলতে কষ্ট হয়। তাই হাতে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই তেলের দাগকে বিদায় জানান সহজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *