বাড়িতে আরশোলার উপদ্রব বেড়েছে, ঘরোয়া ৫ টোটকায় করুন মুশকিল আসান – Bengali News | 5 Natural Ways to Get Rid of Cockroaches Permanently from home
বাড়িতে আরশোলার উপদ্রব বেড়েছে, ঘরোয়া ৫ টোটকায় করুন মুশকিল আসানImage Credit: Pinterest
বাড়ির রান্নাঘর, বেডরুম থেকে শুরু করে বাথরুম বা আলমারির কোণ— যেখানে স্যাঁতস্যাঁতে আর খাবারের গন্ধ, সেখানে আরশোলা যেন ঘর বাঁধতেই ভালবাসে। বাজারে নানা স্প্রে বা কেমিক্যাল পাওয়া গেলেও সেগুলি একদিকে যেমন দামি, তেমনই ক্ষতিকরও হতে পারে পরিবারের শিশু ও পোষ্যদের জন্য। চিন্তার কারণ নেই, ঘরে বসেই কয়েকটি সহজ উপায়ে কমানো যায় এই উপদ্রব।
১. বেকিং সোডা ও চিনি
সমান পরিমাণ বেকিং সোডা ও চিনি মিশিয়ে কোণায় রেখে দিন। চিনি টানবে আরশোলাকে, আর বেকিং সোডা কাজ করবে বিষের মতো।
২. লবঙ্গের গন্ধ
রান্নাঘরের ড্রয়ার, আলমারির ভেতর বা শস্য রাখার পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিন। আরশোলা লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না।
৩. নিমপাতা বা নিম তেল
নিমপাতা বেটে জলে মিশিয়ে স্প্রে করলে বা নিম তেলের কয়েক ফোঁটা মেঝেতে মাখালে আরশোলা দূরে থাকে।
৪. শসার খোসা
তাজা শসার খোসা আরশোলার অপছন্দের। রান্নাঘরের সিঙ্ক বা কোণায় খোসা রেখে দিলে তারা পালিয়ে যায়।
৫. বোরিক পাউডার
একটু বোরিক পাউডার মেঝেতে ছড়িয়ে দিন রাতে। তবে সাবধান—শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখতে হবে।
ঘর পরিষ্কার রাখা, নোংরা বাসন ফেলে না রাখা, ও ড্রেন ঢাকা রাখাও সমান জরুরি। নিয়মিত এই টোটকা মেনে চললে আরশোলার উপদ্রব অনেকটাই কমে যাবে।