নজরে জাহ্নবী কাপুর! বিশেষ কন্ডোম তৈরি করছেন জনপ্রিয় ব্যবসায়ী - Bengali News | Janhvi kapoor is the best choice for ads said rajeev juneja - 24 Ghanta Bangla News
Home

নজরে জাহ্নবী কাপুর! বিশেষ কন্ডোম তৈরি করছেন জনপ্রিয় ব্যবসায়ী – Bengali News | Janhvi kapoor is the best choice for ads said rajeev juneja

Spread the love

তিনি শ্রীদেবী কন্যা। বলিউডে এসেছেন বেশ কয়েক বছর হয়ে গেল। ঝুলিতেও তাঁর বেশ কয়েকটি ছবি। তবে কপালে তেমন হিট তকমা না জুটলেও, জাহ্নবী কাপুর কিন্তু পর পর ছবি পেয়ে চলেছেন। এই যেমন, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে পরম সুন্দরী ছবি বক্স অফিসে তেমন কামাল দেখাতে না পারলেও, জাহ্নবীর অভিনয় প্রশংসিত হয়। তবে সে যাই হোক সুন্দরী জাহ্নবী বক্স অফিসের মন জিতুক না জিতুক, জনপ্রিয় কন্ডোম প্রস্তুতকারক ব্যবসায়ী রাজীব জুনেজার হৃদয় জিতে নিয়েছেন! আর সেই কারণেই রাজীবের নজরে পড়েছেন জাহ্নবী। আর নজরে পড়তেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রাজীব।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজীবকে জিজ্ঞাসা করা হয়, আপনার মতে বলিউডের কোন নায়িকা কন্ডোম বিজ্ঞাপনের জন্য একেবারে সঠিক নির্বাচন? এর উত্তরে রাজীব বলেন, আমার মতে জাহ্নবী সবচেয়ে ভাল। ওর আবেদন, ওর চাউনি কন্ডোমের বিজ্ঞাপনের জন্য একেবারে পারফেক্ট। এমনকী, আমার সংস্থার এক নতুন ফ্লেভার লঞ্চ করতে হলে আমি জাহ্নবীকেই অফার দিতে চাই! তবে শুধুই জাহ্নবী নয়, নায়ক হিসেবে রাজীব বেছে নিতে চান রণবীর কাপুর এবং কার্তিক আরিয়ানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *