Nabanna: পুজোর আগে ফের সুখবর দিল নবান্ন - Bengali News | Nabanna Isuue biswakarma puja holidays - 24 Ghanta Bangla News
Home

Nabanna: পুজোর আগে ফের সুখবর দিল নবান্ন – Bengali News | Nabanna Isuue biswakarma puja holidays

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)Image Credit: PTI

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারিদের জন্য পুজোর আগে আবারও সুখবর। ক্যালেন্ডারে বাড়ল আরও একদিন ছুটি। কারণ, এবার রাজ্য সরকার বিশ্বকর্মা পুজোর দিন ছুটি ঘোষণা করেছে। আগামী ১৭ সেপ্টেম্বর বুধবার এই পূজা উপলক্ষে ছুটি দেওয়া হলো বলে অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট ওই বিজ্ঞপ্তি বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যের সরকার অধীনস্থ সমস্ত সংস্থা, নিগম এবং পুরসভা, পঞ্চায়েত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি থাকবে। এর আগে বিশ্বকর্মা পুজোয় অর্ধদিবস ছুটি পাওয়া যেত। তবে এবার এই প্রথম রাজ্য সরকার বিশ্বকর্মা পুজোর দিন সম্পূর্ণ ছুটি ঘোষণা করল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন। সেখানে জলপাইগুড়ির উত্তরকন্যার প্রশাসনিক সভায় প্রথম এই ছুটির কথা ঘোষণা করেন তিনি। গতকাল মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে বক্তৃতা রাখতে গিয়ে আবারও প্রসঙ্গ তোলেন বাঙালি হেনস্থার। কীভাবে বাংলাদেশি বলে দাগিয়ে বাঙালিদের নিগ্রহ করা হচ্ছে সেই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। ইতিমধ্যেই ভিনরাজ্য থেকে নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে রাজ্য সরকারের তরফে সেই বিষয়ও জানান মমতা। সেই সময়ই বলতে গিয়ে তিনি বলেন যে, শ্রমিকদের সম্মান জানাতেই এবার তিনি বিশ্বকর্মা পুজোর দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরই গতকাল সন্ধেয় সরকারি ভাবে এই ছুটি ঘোষণা করে নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *