Lemon Benefits: কমলালেবু, পাতিলেবু নাকি বাতাবিলেবু কে গোল দিচ্ছে কাকে? জানুন শরীরের জন্য কোনটা সবচেয়ে ভাল - Bengali News | Orange Lemon or Pomelo which is better for health - 24 Ghanta Bangla News
Home

Lemon Benefits: কমলালেবু, পাতিলেবু নাকি বাতাবিলেবু কে গোল দিচ্ছে কাকে? জানুন শরীরের জন্য কোনটা সবচেয়ে ভাল – Bengali News | Orange Lemon or Pomelo which is better for health

Spread the love

কমলালেবু, পাতিলেবু নাকি বাতাবিলেবু কে গোল দিচ্ছে কাকে? কোনটি সেরা? Image Credit: Canva

শরীর ভালো রাখতে ফলের জুড়ি মেলা ভার। কিন্তু সাইট্রাস ফলের ভিড়ে প্রায়ই প্রশ্ন ওঠে কমলালেবু, পাতিলেবু নাকি বাতাবিলেবু, কোনটা শরীরের জন্য সবচেয়ে ভাল? তিনটিই ভিটামিন–সি ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর, তবে প্রতিটির গুণাগুণ আলাদা। চলুন জেনে নেওয়া যাক কোন ফলের মধ্যে কোন গুণ লুকিয়ে।

প্রথমেই আলোচনা করা যাক কমলালেবু (Orange) নিয়ে —

ভিটামিন–সি-তে ভরপুর। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর প্রাকৃতিক মিষ্টি স্বাদ রয়েছে। যার ফলে ডায়াবেটিক রোগীদের জন্য পরিমাণে সীমিত খাওয়াই ভাল। ফাইবার সমৃদ্ধ। যা হজমক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়। এটি ত্বক ও চুলের জন্যও উপকারী। রোজকার ভিটামিন–সি-এর অন্যতম সেরা উৎস এটি।

এ বার আসা যাক পাতিলেবুর (Lemon) গুণাগুণে —

এটি খুব কম ক্যালরিযুক্ত একটি ফল। যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ডিটক্সিফাইং গুণ রয়েছে। তাই লেবুর জল খেলে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে। লেবু হজমশক্তি বাড়ায়, গ্যাস-অম্বল কমায়। ডায়েট ও হজমের জন্য সেরা। আর এতে থাকা ভিটামিন–সি ত্বকের জেল্লা আনে।

লাস্ট বাট নট দ্য লিস্ট… আসা যাক বাতাবিলেবুতে (Pomelo) —

এতে অত্যন্ত বেশি ভিটামিন–সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুর্দান্ত কাজ করে। হৃদযন্ত্রের জন্য উপকারী। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পটাশিয়াম ও ফাইবারে সমৃদ্ধ। যা হজম ও হার্টের স্বাস্থ্যে ভাল। কম মিষ্টি, হালকা টক-মিষ্টি স্বাদ। এতে ক্যালরি তুলনামূলক কম। দীর্ঘমেয়াদি হার্ট ও সামগ্রিক শরীরের জন্য সবচেয়ে উপকারী।

লেবু বাছাইয়ের ক্ষেত্রে চিকিৎসকরা বলেন, কোনও একটি খেলে পুরো পুষ্টি মিলবে না। তাই তিনটিকেই ঘুরিয়ে–ফিরিয়ে খাওয়া শরীরের জন্য সেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *