Bad Roads: গাড়ি কিনলেই GST থেকে Road tax, জ্বালানিতেও দেওয়া হয় কর! তারপরও রাস্তার অবস্থা নরকের চেয়েও খারাপ, অভিযোগ জানাবেন কীভাবে? - Bengali News | Bad Roads: Road tax from GST is paid on buying a car, and fuel tax is also paid! Even then, the road condition is worse than hell, how to file a complaint? - 24 Ghanta Bangla News
Home

Bad Roads: গাড়ি কিনলেই GST থেকে Road tax, জ্বালানিতেও দেওয়া হয় কর! তারপরও রাস্তার অবস্থা নরকের চেয়েও খারাপ, অভিযোগ জানাবেন কীভাবে? – Bengali News | Bad Roads: Road tax from GST is paid on buying a car, and fuel tax is also paid! Even then, the road condition is worse than hell, how to file a complaint?

ধরুন রাতবিরেতে বাইক নিয়ে কোনও হাইওয়ে ধরে ফিরছেন। হঠাৎই রাস্তায় গর্ত। আর সেই গর্তের কারণে দুর্ঘটনার মুখে পড়লেন আপনি। এবার কপাল ভাল থাকলে বেঁচে গেলেন। কিন্তু কপাল যদি খারাপ থাকে, আপনার বাইকের ঠিক পিছনেই একটি ট্রাক থাকে তাহলে? মুহূর্তেই সব শেষ। বাইক, পেট্রোল, রাস্তা: সবকিছুর কর দিয়েছেন আপনি। কিন্তু তারপরও এমন দুর্ঘটনার কবলে পড়তে হয়, যেখানে প্রাণ নিয়েই টানাটানি পড়ে যেতে পারে!

এমন অবস্থা কখনওই কোনও সভ্য দেশের কাম্য নয়। কিন্তু এটাই একাধিক জায়গায় বাস্তব চিত্র। আর এতে সমস্যায় পড়ছেন হাজার হাজার মানুষ। দুর্ঘটনায় প্রায়ই আহত হচ্ছেন বাইক আরোহীরা। চারচাকা গাড়ি এমন গর্তে পড়লে গাড়ির সকার থেকে সাসপেনশন, সবই খারাপ হতে পারে মুহূর্তে। তবে, প্রশাসন বিষয়টা সম্পর্কে অবগত না হলে, প্রশাসনকে অবগত করার দায়িত্ব এবার আমার, আপনার মতো সাধারণ মানুষের। আর এই কারণেই একটি পোর্টালও তৈরি করেছে কেন্দ্রীয় সরকার।

Pothole

কেন্দ্রের CPGrams পোর্টালে এই ধরনের যে কোনও বিষয়ে অভিযোগ জানানো যায় সরাসরি। কিন্তু অভিযোগ জানাবেন কীভাবে?

গুগলে ‘CPGrams‘ লিখে সার্চ করুন। একেবারে উপরেই পাবেন অভিযোগ জানানোর সেই ওয়েবসাইট। সেখানে ঢুকে আপনার এলাকার ভাঙা রাস্তার একটি ছবি তুলে, আপলোড করে নির্দিষ্ট বিবরণ দিয়ে আপনার অভিযোগ দায়ের করুন। এই একটি পদক্ষেপ সরকারি খাতায় আপনার সমস্যা প্রমাণ সহ নথিভুক্ত হয়ে থাকবে।

অনেকে এমন ভাবতে পারেন যে একটা মাত্র অভিযোগে কী হবে? অন্য সব সমস্যার মাঝে তা চাপাই পড়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে বিন্দুতে বিন্দুতেই সিন্ধু হয়। সকলেই যদি কী হবে বলে দায়িত্ব এড়িয়ে যায়, তাহলে কিছুই হবে না। ফলে, দেশের হাজার হাজার মানুষ নিজেদের এলাকার ছোট-বড় সমস্যা নিয়ে সরব হলে সরকারের উপর চাপ সৃষ্টি হতে বাধ্য। আর তাহলেই দেখবেন আপনার, আমার এই ধরণের সমস্যার সমাধান হয়ে যাবে খুবই তাড়াতাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *