Arjun Singh: তৃণমূলের নির্দেশ! থানায় থানায় অর্জুন সিং-এর বিরুদ্ধে FIR – Bengali News | FIR registered in many police stations of Barrackpore against Arjun Singh by TMC
কলকাতা: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিং-এর বিরুদ্ধে FIR দায়ের। তৃণমূলের তরফ থেকে ওই এফআইআর দায়ের করা হয়েছে। নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণঅভুত্থান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিং। এরপরই এই এফআইআর করা হয়েছে।
নেপালের ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তরুণ-তরুণীরা যে সাহস দেখিয়েছে সেই সাহস এই রাজ্যে র ছেলে-মেয়েদের ও দেখানো উচিত বলে উচিত বলে মন্তব্য করেন অর্জুন সিং। আর সেই মন্তব্যের জন্যই বুধবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে সব থানায় অর্জুন সিং-এর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা অভিযোগ দায়ের করেছেন।
পার্থ ভৌমিকের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছে অর্জুন সিং। তবে এই FIR নিয়ে মাথা ঘামাতে নারাজ প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ‘আবার ও বলছি এই বাংলায় গন অভ্যুত্থান করে দুর্নীতি গ্রস্থ সরকার কে ফেলে দেওয়া উচিত।’