Alipurduar: নেপালে গৃহবন্দি বাংলার তিন স্কলার, দুশ্চিন্তায় পরিবার - Bengali News | Alipurduar Three Bengali scholars under house arrest in Nepal, families worried - 24 Ghanta Bangla News
Home

Alipurduar: নেপালে গৃহবন্দি বাংলার তিন স্কলার, দুশ্চিন্তায় পরিবার – Bengali News | Alipurduar Three Bengali scholars under house arrest in Nepal, families worried

Spread the love

আলিপুরদুয়ার: নেপালে সেমিনারে যোগ দিতে গিয়ে আটকে পড়েছে বাংলার তিন পি এইচ ডি স্কলার সহ চার কৃতি। জলবায়ু পরিবর্তনের উপর একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করতে নেপালের রাজধানী কাঠমান্ডু গিয়ে বিপাকে পড়েছেন ভারতের চার পি এইচ ডি স্কলার। তাদের মধ্যে তিনজন এই বাংলার বাসিন্দা। তাদের সঙ্গে একই জায়গায় আটকে রয়েছে ত্রিপুরার আগরতলার এক পি এইচ ডি স্কলারও।এদের মধ্যে একজনের বাড়ি আলিপুরদুয়ারের বারোবিশায়। একজন জলপাইগুড়ির, এক জন ত্রিপুরার ও অন্য জন কোচবিহারের দিনহাটার বাসিন্দা।

গত ৫ সেপ্টেম্বর সড়ক পথে কাঠমান্ডুতে পৌঁছন ওই চার ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে মনিহার তালুকদার নামের ছাত্রীটি মেঘালয়ের বিশ্ববিদ্যালয়ের পিএইচডির পড়ুয়া। বাকিরা কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই আন্তর্জাতিক সেমিনারে মনিহার তাঁর গবেষণার ওপর পুরস্কারও পান। সেমিনার শেষ করে ৯ সেপ্টেম্বর তাদের সড়ক পথেই শিলিগুড়ি ফিরে আসবার কথা ছিল। কিন্তু হোটেল থেকে বের হয়ে যখন তারা বাস ধরতে যাবে, তখনই জানতে পারেন কাঠমান্ডু চলে গেছে বিক্ষোভকারীদের দখলে। হোটেল কর্তৃপক্ষ তাদেরকে ফের হোটেলে ঢুকে পড়তে বলে। তার পর থেকেই হোটেলের বারান্দায় দাঁড়িয়ে শুধু ধংস যজ্ঞ চাক্ষুস করেছে তারা। সেই থেকেই কার্যত বন্দিদশায় হোটেলে দিন কাটাতে হচ্ছে।

অপর দিকে এই খবর পৌঁছয় আলিপুরদুয়ারের বারোবিশায় মনিহারের বাড়িতে। তারপর থেকেই উৎকন্ঠায় কাটছে তার পরিবারের দিনরাত। বুধবার বিকাল থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাগডোগরা পর্যন্ত বিমান পরিষেবা চালু হলেও টিকিটের দাম ৪০ হাজার পেরিয়ে গিয়েছে, অত দাম দিয়ে টিকিট নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মণিহারের বাবা প্রসেনজিৎ তালুকদার। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন,তাঁরা যেন তাঁর মেয়ে-সহ বাকি ছাত্রদের দেশে ফেরার ব্যবস্থা করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *