Abhirup on Shanta Dutta: ‘গলা কেটে দিলেও জয় বাংলা বেরবে…’, ‘সেন্সরড’ হতেই শান্তাকে ‘চ্যালেঞ্জ’ অভিরূপের - Bengali News | What does student leader Abhirup saying after being censored, what his stand about VC Shanta Dutta of Calcutta University - 24 Ghanta Bangla News
Home

Abhirup on Shanta Dutta: ‘গলা কেটে দিলেও জয় বাংলা বেরবে…’, ‘সেন্সরড’ হতেই শান্তাকে ‘চ্যালেঞ্জ’ অভিরূপের – Bengali News | What does student leader Abhirup saying after being censored, what his stand about VC Shanta Dutta of Calcutta University

কলকাতা: ৫ বছরের জন্য সেন্সর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্ত দত্ত স্পষ্ট বলছেন, ৫ বছরের জন্য এমফিল, পিএইচডি সহ কোনও উচ্চশিক্ষার প্রবেশিকার মাধ্যমে এখানে রেজিস্ট্রার করতে পারবে না। কোনও চাকরির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে সে আবেদন করতে পারবে না।” কারণ, উপাচার্যের চেয়ারের মর্যাদাহানি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। সেই অভিরূপ বলছেন, রাজনীতিতে লড়াই হবে। আইনি পথেই তিনি হাঁটবেন। তাঁর শিক্ষার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। 

উপাচার্যের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে ৫ বছরের জন্য অভিরূপকে সেন্সর করেছে বিশ্ববিদ্যালয়। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। যদিও এরইমধ্যে শান্তা দত্তকে কেয়ারটেকার ভিসি বলে তোপ দাগতে দেখা গেল অভিরূপকে। টিভি৯ বাংলার মুখোমুখি হয়ে বললেন, “একজন কেয়ারটেয়ার ভিসির থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আমি অফিসিয়ালি কাগজপত্র পেলে নিশ্চয় আইনের দ্বারস্থ হব। শিক্ষার অধিকার সকলের রয়েছে। কেউ কোনও ছাত্রের শিক্ষা অর্জনের অধিকার কেড়ে নিতে পারেন না। কিন্তু এই ভিসি সেটাই করছেন।”  

একগুচ্ছ প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন অভিরূপ। বলছেন, “আমি তৃণমূল ছাত্র পরিষদ করি বলে আমার পড়াশোনা করার, পিএইচডি করার অধিকার নেই?” তাঁর দাবি, উপাচার্যের আসনে বসার যোগ্যতা নেই শান্তা দত্তর। তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “শাসকদলের হয়ে কথা বলেছি, ওনার সমালোচনা করেছি বলে আমার বিরুদ্ধে এই পদক্ষেপ। ওনার নিজেরই যোগ্যতা নেই এই সিটে বসার। উনিই এখন সেন্সর করছেন। উনি রাজনীতি করতে নামলে রাজনৈতিকভাবে আক্রমণ হবে। ওনাকে শিক্ষক হিসাবে আজও আমার শতকোটি প্রণাম, কিন্তু উনি যদি সিপিএম-বিজেপির দালালি করব বলে মনে করেন তাহলে রাজনীতিতে লড়াই হবে।” ঠিক এরপরই রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “বিভিন্ন অধ্যাপককে দিয়ে আমাকে দমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কণ্ঠরোধ করা যায়নি। গলা কেটে দিলেও জয় বাংলা বেরবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরবে।”   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *