Nepal Interim Chief: অগ্নিগর্ভ নেপালে গড়া হচ্ছে অন্তর্বর্তী সরকার, প্রধান পদে সুশীলা কারকি – Bengali News | Amid Protest, Chaos, Nepal Gen Z Select Former Chief Justice Sushila Karki As Interim Government Chief
নেপালের দায়িত্বভার সুশীলা কারকির কাঁধে।Image Credit: X
কাঠমাণ্ডু: সরকারহীন নেপাল। যুব আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে আপাতত দেশ চালানোর জন্য বেছে নেওয়া হল সুশীলা কারকিকে। নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা। তাঁকেই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছে জেন-জ়ি আন্দোলনকারীরা।
৫ হাজারেরও বেশি যুবক-যুবতী ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে। কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহের নামই প্রথম পছন্দ হিসাবে শোনা গেলেও, তাঁকে নাকি বারবার যোগাযোগ করা হলেও, তিনি কোনও জবাব দেননি। এমনটাই জানান বৈঠকে অংশগ্রহণকারীরা। এরপরই সুশীলা কারকির নাম বেছে নেওয়া হয়।
বিস্তারিত আসছে….