জানেন কত কোটির সোনা আছে জয়ার? সরকারি খাতায় ফাঁস সব তথ্য - Bengali News | Did you know jaya bachchan had this amount of gold know all details - 24 Ghanta Bangla News
Home

জানেন কত কোটির সোনা আছে জয়ার? সরকারি খাতায় ফাঁস সব তথ্য – Bengali News | Did you know jaya bachchan had this amount of gold know all details

২০২৪ সালে সমাজবাদী রাজনৈতিক দলের হয়ে পঞ্চমবারের জন্য রাজ্য সভায় নিজের মনোনয়ন জমা দিয়েছিলেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। সেই মনোনয়ন পত্রে ৭৫ বছরের জয়ার সম্পত্তির হিসেব অক্ষরে-অক্ষরে লেখা। কত টাকার মালিক জয়া, সরকারি সেই নথিতে ছিল বিস্তারিত তথ্য। এক নয়, দুই নয়। জয়ার সম্পত্তির হিসাব জানলে চোখ কপালে উঠবে যে অনেকেরই। যে টাকার মালিক জয়া, তাতে দেশে বড়সড় শিল্প গড়ে উঠতে পারে।

কিন্তু সেই টাকা একা জয়ার নয়। সেই সম্পত্তির ভাগিদার তাঁর স্বামী অমিতাভ বচ্চনও। জানেন কি সেই টাকার হিসেব কত? রাজ্য সভায় জমা দেওয়া নথিতে লেখা, তাঁর এবং অমিতাভ বচ্চনের রয়েছে ১,৫৭৮ কোটি টাকার সম্পত্তি।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ইলেকশন এফিডেভিটে জয়ার ব্য়ক্তিগত সম্পত্তির হিসেব লেখা ১,৬৩,৫৬,১৯০ টাকা। সেখানে অমিতাভের সম্পত্তির হিসেব ২৭৩, ৭৪, ৯৬,৫৯০ টাকা দেখানো রয়েছে।

৪০.৯৭ কোটি টাকার কেবল গয়না আছে জয়ার। ৯.৮২ লাখ টাকার গাড়ি আছে তাঁর। অমিতাভের খাতে গয়না রয়েছে ৫৪.৭৭ কোটি টাকার। ১৬টি গাড়ি আছে তাঁর একার। রেঞ্জ রোভার আছে ১৭.৬৬ কোটি টাকার। সঠিক অর্থেই অমিতাভ বলিউডের শাহেনশাহ। প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ের আগে থেকেই বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছিলেন জয়া বচ্চন। ফলে বহু অল্প বয়স থেকেই দুহাতে রোজগার করছেন তিনি। বর্তমানে কাজের পরিমাণ কমলেও কাজ বন্ধ করেননি জয়া। বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রচারে দেখা যায় তাঁকে হাজির হতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *