Bhabadighi Rail Project: 'পুকুরের উপর ব্রিজ হবে তারপর ট্রেন চলবে...আমরা সহযোগিতা করছি', এলাকাবাসী বললেও এখনও কাজ শুরু করল না রেল - Bengali News | The Calcutta High Court had ordered it but work on Bhavadighi has not started yet - 24 Ghanta Bangla News
Home

Bhabadighi Rail Project: ‘পুকুরের উপর ব্রিজ হবে তারপর ট্রেন চলবে…আমরা সহযোগিতা করছি’, এলাকাবাসী বললেও এখনও কাজ শুরু করল না রেল – Bengali News | The Calcutta High Court had ordered it but work on Bhavadighi has not started yet

Spread the love

ভাবাদিঘির রেল প্রোজেক্টImage Credit: Tv9 Bangla

ভাবাদিঘি: কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল ভাবাদিঘিতে রেলের কাজ শুরু করার। আজ, বুধবার থেকে এই কাজ শুরুর কথা। ইতিমধ্যেই ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেছেন ভাবাদিঘির মানুষজন। তাঁরা সকলেই একত্রিত হয়ে দিঘির পাড়ে বসে ছিলেন। এ দিকে, রেল দফতর পুলিশ প্রশাসনের সাহায্যে রেল পথ নির্মাণ করতে হাজির হয়েছে। রেল দফতরের কয়েকজন ইতিমধ্যেই ভাবাদিঘিগ্রামে উপস্থিত হয়েছেন। বস্তুত, ভাবাদিঘির পূর্ব প্রান্ত পর্যন্ত গৌহাটি স্টেশন থেকে রেললাইন পাতার কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে ভাবাদিঘির পশ্চিম প্রান্ত থেকে কামারপুকুর পর্যন্ত এবং কামারপুকুর স্টেশন সম্পন্ন হয়েছে। ভাবাদিঘির অংশ ৬০০ মিটার রেলপথ নির্মাণের কাজ বাকি রয়েছে।

আন্দোলনকারী এক ব্যক্তি বলেন, “প্রশাসনিক আধিকারিকরা বলছেন, পুকুরের উপর ব্রিজ হবে তারপর ট্রেন চলবে। আমরা সহযোগিতা করেছি। মাটি পরীক্ষাও হয়েছে। তবে কাজ এখনও শুরু হয়নি। আমরা জানতে পেরেছি ভাবাদিঘি ছাড়াও আশপাশ দিয়ে প্রশাসন কোনও কাজ করতে চাইছে। তবে আমরা বাধা দেব। আলোচনা ছাড়া একটুও কাজ নয়।”

উল্লেখ্য, ২০০১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর-বিষ্ণপুর রেলপ্রকল্পের সূচনা করেছিল। হয় শিলান্যাসও। এই রেল প্রকল্প চালু হলে বাঁকুড়া, পুরুলিয়া সঙ্গে হাওড়ার দূরত্ব অনেকটাই কমবে। ফলত, সাধারণ মানুষের সুবিধার্থে ধাপে ধাপে শুরু হয় রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও পরবর্তীতে মাটি ফেলার কাজ। কিন্তু বাধ সাধল ভাবাদিঘিতে এসে। কারণ এই দিঘির উপর নির্ভর করে আশপাশের অনেক মানুষের জীবন-জীবিকা চলে। তাঁরা কোনওভাবেই দিঘি বুজিয়ে ট্রেন চালানোর পক্ষপাতী নন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় দিঘির উপর ব্রিজ তৈরি হবে। তারপর চলবে ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *