The Bengal Files: প্রয়োজনীয় তথ্যই নেই, ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ মিথ্যা চরিত্রায়ন নিয়ে গোপাল পাঁঠার নাতির মামলা খারিজ হাইকোর্টের – Bengali News | High Court dismisses Gopal Pathar’s grandson’s case over false characterization in ‘The Bengal Files’, says lack of necessary information
বেঙ্গল ফাইলস মামলা খারিজ হাইকোর্টেImage Credit: TV9 Bangla
কলকাতা: প্রয়োজনীয় তথ্যের অভাবে খারিজ বেঙ্গল ফাইলসের বিরুদ্ধে করা মামলা। গোপাল মুখোপাধ্যায়ের নাতির মামলা খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির পর্যবেক্ষণ, এই মুহূর্তে মামলার সারবত্তা নেই। মামলাকারী RTI করে আবেদন করেছিলেন কিছু তথ্যের জন্য। সেই তথ্য আদৌ জানা সম্ভব হয়নি। এদিনের শুনানিতে কেন্দ্রীয় আইনজীবী সওয়াল করেন, মামলাকারী তাহলে কীভাবে মামলা করেন। তার কোনও উত্তর মেলেনি।
প্রসঙ্গত, গোপাল মুখোপাধ্যায়, যিনি বাংলার মানুষের কাছে গোপাল পাঁঠা নামে পরিচিত, তাঁর নাতি শান্তনু মুখোপাধ্যায় এই মামলা করেছিলেন। তাঁর বক্তব্য, পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী সিনেমার তাঁর দাদুর চরিত্রায়ন যেভাবে ফুটিয়ে তুলেছেন, তাতে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় সম্পর্কে ভুল বার্তা পৌঁছছে মানুষের কাছে, যা সম্পূর্ণ মিথ্যা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
মামলাকারীর প্রশ্ন, কীভাবে এমন একজন পরিচালক সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর সদস্য থাকতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বাধীনতা সংগ্রামীর নাতি শান্তনু মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশনে শান্তনু মুখোপাধ্যায় দাবি করেন, ১২ অগস্ট ফিল্ম সেন্সর বোর্ডে এই নিয়ে আরটিআই করেছিলেন তিনি। কিন্তু তার কোনও উত্তর পাননি। বউবাজার থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন।