Recipe of Petai Paratha: মুচমুচে হবে পেটাই পরোটা, যদি একবার এই কায়দাটা মেনে বানান - 24 Ghanta Bangla News
Home

Recipe of Petai Paratha: মুচমুচে হবে পেটাই পরোটা, যদি একবার এই কায়দাটা মেনে বানান

Spread the love

Recipe of Petai Paratha: মুচমুচে হবে পেটাই পরোটা, যদি একবার এই কায়দাটা মেনে বানান

আলু ভরা পরোটা অনেকেই খেতে পছন্দ করেন। আলুর জায়গায় কখনও কখনও পনির বা সয়াবিন দিয়েও প্রথমে পুর বানিয়ে, সেটা থেকে পরোটা বানানো যায়। আর একখানা পরোটাও বেশ জনপ্রিয়, তা হল পেটাই পরোটা (Petai Paratha) বা ছেঁড়া পরোটা। এটি স্বাদে যেমন মজাদার, তেমনি স্বাস্থ্যকরও বটে। বাইরে থেকে মুচমুচে হয়। সকালের টিফিন হোক বা সন্ধের খাবার, পেটাই পরোটা প্লেটে নিতে পেট একেবারে ভরে যাবে।

পেটাই পরোটা বানানোর উপকরণ

পরোটার মণ্ড বানাতে লাগবে ময়দা বা আটা ২ কাপ, লবণ – স্বাদমতো, তেল – ২ চামচ, জল – প্রয়োজনমতো

পেটাই পরোটা বানানোর প্রস্তুত প্রণালী

আটা/ময়দায় লবণ এবং তেল মিশিয়ে নিন। সামান্য সামান্য জল দিয়ে এ বার একখানা নরম মণ্ড বানান। ১৫ মিনিট ওই অবস্থায় রেখে দিন। এ বার পরোটা বানানোর পালা। আটা থেকে লেচি কেটে ছোট ছোট বল বানিয়ে নিন। এ বার লেচি বেলে গোল আকারে পরোটা বানান। এ বার ভাজার পালা। এটি বানাতে অল্প তেল লাগবে। তাওয়ায় তেল গরম করে মাঝারি আঁচে পরোটা ভাজুন। দু’পাশ সোনালি ও মুচমুচে হলে নামিয়ে নিন। এ বার পরোটার দু’পাশ থেকে চাপ দিয়ে ছিঁড়ে নিতে হবে। তৈরি গরম গরম পেটাই পরোটা। ইচ্ছে হলে গরম গরম পেটাই পরোটা পরিবেশন করুন টক দই, আচার বা আলুর তরকারির সঙ্গে।

কলকাতার নানা জায়গায় এই পেটাই পরোটা বেশ জনপ্রিয়। অল্প তেলের এই সুস্বাদু পরোটা তরকারির সঙ্গে খেলে একদিকে ভরে পেট, অপরদিকে ভরে মন। শিয়ালদহর দিকে নানা রাস্তার ধারের দোকানে এই পেটাই পরোটা পাওয়া যায়। দামও অতিরিক্ত নয়। এর দাম কোথাও ১২টাকা থেকে শুরু, কোথাও আবার ১৫ টাকা থেকে শুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *