OYO company: বদলে গেল নাম, ঘোষণা OYO-র চেয়ারম্যানের – Bengali News | OYO has changed its company’s name, know the details
হসপিটালিটি টেক সংস্থা OYO তাদের মূল ব্র্যান্ডের নাম পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এখন কোম্পানির মূল প্রতিষ্ঠান Oravel Stays-এর পরিবর্তে নাম হবে Prism (প্রিজম)। OYO-র প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রীতেশ আগরওয়াল শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে এই নতুন নামের কথা জানিয়েছেন।
রীতেশ আগরওয়াল জানিয়েছেন যে প্রিজম হল সংস্থার ভবিষ্যতের জন্য একটি বড় পদক্ষেপ। তিনি বলেন, “আমাদের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটকে সংযুক্ত করার জন্য নামকরণ করা হয়েছে প্রিজম। এটি আমাদের কোম্পানিকে আরও কার্যকর করবে এবং বিশ্বব্যাপী তার পরিচয় স্পষ্ট করবে। এটি সমস্ত ব্র্যান্ডকে সংযুক্ত করার জন্য কাজ করবে, তবে প্রতিটি ব্র্যান্ডের বিশেষ পরিচয় বজায় রাখবে।”
কয়েক মাস আগেই ওয়ো-র প্রতিষ্ঠাতা বলেছিলেন, “আমরা মূল কোম্পানির নাম পরিবর্তন করছি। আমরা বিশ্বাস করি যে এখন সময় এসেছে, বিশ্বের জন্য একটি নতুন ধরণের ব্র্যান্ড তৈরি করতে হবে। যার দেওয়া নাম পছন্দ হবে, তার জন্য ৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।”
বিশ্বব্যাপী সেই নামকরণ প্রতিযোগিতার মাধ্যমে প্রিজম নামটি বেছে নেওয়া হয়েছে। ৬,০০০ জনেরও বেশি এন্ট্রি নিয়েছিল সেখানে। প্রতিযোগিতায় বিজয়ীকে ৩ লক্ষ টাকার পুরষ্কার দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫টিরও বেশি দেশে ১০ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দেয় এই ওয়ো।