ED Raid: এই প্রথম বালি পাচারের তদন্তে ED, ঝাড়গ্রাম ও বেহালায় জোর তল্লাশি - Bengali News | Enforcement Directorate Raids in Jhargram & Behala over Sand Smuggling Case - 24 Ghanta Bangla News
Home

ED Raid: এই প্রথম বালি পাচারের তদন্তে ED, ঝাড়গ্রাম ও বেহালায় জোর তল্লাশি – Bengali News | Enforcement Directorate Raids in Jhargram & Behala over Sand Smuggling Case

Spread the love

ঝাড়গ্রামে ইডি তল্লাশি।Image Credit: TV9 বাংলা

কলকাতা ও ঝাড়গ্রাম:  সাতসকালে ইডির হানা। এই প্রথম বালিপাচার তদন্তে নামলো ইডি (Enforcement Directorate)। আজ, সোমবার সকালেই ইডি একযোগে ঝাড়গ্রাম ও বেহালায় অভিযান চালায় ইডি (ED Raid)। ঝাড়গ্রামে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি, তিনি বালির ব্যবসার সঙ্গেই যুক্ত।

ঝাড়গ্রামের পাশাপাশি বেহালার জেমস লং সরণীতেও তল্লাশি চলছে। জিডি মাইনিং নামে একটি সংস্থায় তল্লাশি চালানো হচ্ছে। এই সংস্থাটি বালির ব্যবসার সঙ্গে যুক্ত। এই সংস্থার আরেকটি অফিস রয়েছে বিধাননগর, সেক্টর-ফাইভে।

ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে এ দিন ভোরে পৌঁছয় ইডির টিম। শেখ জহিরুল আলি বাড়িতে তল্লাশি চালানো হয়। সুবর্ণরেখা নদীর পারেই এই বিশালাকার তিনতলা বাড়িটি অবস্থিত। দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকেই বালি পাচারের অভিযোগ।

জহিরুল আলি বালি কারবারের সঙ্গে সরাসরি যুক্ত। বালি খাদান রয়েছে। ইডি সার্চ ওয়ারেন্ট নিয়েই তল্লাশি চালাতে আসেন। জানা গিয়েছে, আগে তিনি ভিলেজ পুলিশ ছিলেন। পরে সেই চাকরি ছেড়ে বালির কারবার শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি বালির ব্যবসা করেন, তবে কোনও বেআইনি কাজ করেন না। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে।

ইডির মোট ৪-৫টি টিম তদন্তে নেমেছে। একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তারা। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে বালি পাচার হয়ে যাচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *