মাকে সঙ্গে নিয়ে কার্তিকের বাড়িতে শ্রীলীলা! প্রেমের খবরে সিলমোহর? – Bengali News | Kartik aaryan sreeleela celebrate ganpati together amid dating rumours
বেশ কয়েকমাস ধরেই বলিপাড়ার গুঞ্জনে রয়েছে, কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা নাকি প্রেম করছেন। বিশেষ করে পরিচালক অনুরাগ বসুর ‘আশিকি ৩’-এ জুটি বাঁধার পর থেকেই এই প্রেম গুঞ্জন যেন একটু বেশিই। তারই মাঝে যেভাবে সোশাল মিডিয়ায় বার বার কার্তিক ও শ্রীলীলার ভিডিয়ো এবং ছবি ভাইরাল হচ্ছে, তার থেকে বোঝাই যাচ্ছে যা রটছে, তা কিছু তো বটে। আর এবার সেই গুঞ্জনকে উসকে দিল কার্তিক ও শ্রীলীলার নতুন ছবি।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কার্তিক আরিয়ানের বাড়ির গণেশ পুজোর ছবি। সেখানেই দেখা গিয়েছে, শ্রীলীলা ও তাঁর মায়ের। এমনকী, শ্রীলীলার সঙ্গে কার্তিকের মায়ের এবং শ্রীলীলার মায়ের সঙ্গে কার্তিকের ছবিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই ছবি দেখেই গুঞ্জনপাড়া বলছে, আশিকি ৩ জুটির বাস্তবের প্রেমও জমে গিয়েছে। হয়তো এবার বিয়ের প্রস্তুতি শুরু। তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কার্তিক ও শ্রীলীলা দুজনেই।