Skin Care Tips: দামী দামী স্কিনকেয়ার প্রোডাক্ট নয়, দই এভাবে মুখে মাখলে ফিরবে ত্বকের জেল্লা! - Bengali News | Use curd in these way to get lost glow of your face within 7 days - 24 Ghanta Bangla News
Home

Skin Care Tips: দামী দামী স্কিনকেয়ার প্রোডাক্ট নয়, দই এভাবে মুখে মাখলে ফিরবে ত্বকের জেল্লা! – Bengali News | Use curd in these way to get lost glow of your face within 7 days

Spread the love

সামনেই পুজো। পুজো মানেই অনেক শপিং, সারাদিন প্যান্ডেল হপিং, প্রচুর খাওয়া-দাওয়া আর সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। এদিকে সমস্যা যে অন্য জায়গায়। সারাদিনের কাজের চাপ, ক্লান্তি, দূষণের প্রভাবে তার আগে মুখের হারিয়ে যাওয়া গ্লোকে ফিরে পেতে চান প্রায় সকলেই। প্রবল রোদ আর গরমে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফেরানো এমনিতে কঠিন। একদিনে তা ফিরে পাওয়া সম্ভব নয়। তবে এখানেই মুশকিল আসান করতে পারে আপনার ঘরে থাকা একটি জিনিস। সেটি হল দই। অনেক দামী দামী স্কিনকেয়ার প্রোডাক্টকে বলে বলে গোল দিতে পারে দই। কীভাবে দই মাখবেন? কীভাবে তা ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে? জানুন সবটা।

ফ্রিজে রাখা দই ত্বকের জন্য কেন উপকারী?

ফ্রিজে রাখা দই সঠিকভাবে ব্যবহার করলে বহু উপকার দিতে পারে। সাধারণ দইও ব্যবহার করা যায়, তবে ফ্রিজে রাখা ঠান্ডা দই মুখে শীতলতা আনে, আর সেইসঙ্গে রয়েছে একগুচ্ছ উপকার।

দিনে দুই থেকে তিনবার ফ্রিজে রাখা ঠান্ডা দই মুখে মাখলে ত্বক গরম থেকে আরাম পায়। মুখের ত্বকে প্রাকৃতিক গ্লো আসে। শুষ্কতা দূর হয়।

কীভাবে দই লাগাতে হবে?

মুখে লাগানোর আগে দই অন্তত ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। তারপর মুখ না ধুয়ে বা ভিজিয়ে সরাসরি দই লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। আঙুল দিয়ে মুখের সব অংশে অন্তত ১০ মিনিট ম্যাসাজ করতে হবে।

কমপক্ষে ১০ মিনিট ম্যাসাজ করার পর সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না। মুখে ১০–১৫ মিনিট দই লাগানো অবস্থায় রেখে দিন। কোনও ভাবেই হাত দেবেন না। কথাও বলবেন না। তাহলে বলিরেখা পড়তে পারে। এরপর পরিষ্কার জলে মুখ ধুয়ে নরম কাপড়ে আলতোভাবে মুছে নিন। মনে রাখবেন
দই ব্যবহারের পর অন্তত ২ ঘণ্টা কোনও ফেসওয়াশ বা অন্য স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না। এই ভাবে টানা ৭ দিন দই মেখে দেখুন, ফল পাবেন হাতে না হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *